Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
অসময়ে নিপাহ ভাইরাস শনাক্ত, গত বছর আক্রান্ত ৪ জনেরই মৃত্যু: আইইডিসিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2026, 02:40 pm
Last modified: 07 January, 2026, 02:58 pm

Related News

  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে ১ নারীর মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব; দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করল পাকিস্তান
  • ভারতে নিপাহ ভাইরাসে আক্রান্ত ২; এশিয়ার বিমানবন্দরগুলোতে সতর্ক অবস্থান, স্ক্রিনিং জোরদার
  • ভারতে ছড়িয়ে পড়ছে নিপাহ ভাইরাস: এশিয়ার বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার
  • মৌসুম ছাড়াই ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, ভোলায় প্রথমবার সংক্রমণ শনাক্ত: আইইডিসিআর

অসময়ে নিপাহ ভাইরাস শনাক্ত, গত বছর আক্রান্ত ৪ জনেরই মৃত্যু: আইইডিসিআর

আজ বুধবার দুপুরে আইইডিসিআর মিলনায়তনে 'নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি' বিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
07 January, 2026, 02:40 pm
Last modified: 07 January, 2026, 02:58 pm
ছবি: সংগৃহীত

গত বছর মৌসুম ছাড়াও অফ সিজনে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এছাড়াও, প্রথমবারের মতো দ্বীপজেলা ভোলাতেও এই ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও, গত বছর দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত চারজনের সবাই মারা গেছেন।

আজ বুধবার দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মিলনায়তনে 'নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি' বিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, ২০০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ৩৫৭ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৪১ জন। গড় মৃত্যুর হার ৭৩ শতাংশ। তবে ২০২৪ ও ২০২৫ সালে নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার শতভাগ।

তিনি বলেন, সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল মাসকে নিপাহর মৌসুম ধরা হয়। কিন্তু ২০২৫ সালের আগস্ট মাসেও নিপাহ রোগী পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, খেজুরের কাঁচা রস ছাড়াও সংক্রমণের অন্য কোনো উৎস থাকতে পারে। এ ছাড়া গত বছর প্রথমবারের মতো ভোলায় রোগী শনাক্ত হয়েছে, যেখানে আগে কখনো এই ভাইরাসের অস্তিত্ব ছিল না।

সতর্কতা হিসেবে তিনি বলেন, অনলাইনেও খেজুরের রস কেনা যাবে না। আধা খাওয়া ফল খাওয়া থেকেও বিরত থাকতে হবে। 

তিনি বলেন, 'আমরা পিঠা উৎসবকে প্রোমোট করব, রস উৎসবকে নয়।' খেজুরের রস খাওয়ার পর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

ছবি: টিবিএস

আইইডিসিআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার শারমিন সুলতানা জানান, এখন পর্যন্ত নিপাহ ভাইরাসের বিরুদ্ধে কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই। তাই খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকাই বাঁচার উপায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও সুস্থ মানুষের শরীরে নিপাহ ছড়াতে পারে।

তিনি বলেন, খেজুরের রস খাওয়ার পর ভাইরাস প্রকাশের ইনকিউবেশন পিরিয়ড ২ থেকে ২৮ দিন। আর মানুষ থেকে মানুষে সংক্রমণের ক্ষেত্রে এই সময় ৯ থেকে ১১ দিন। কেউ খেজুরের রস খাওয়ার পর লক্ষণ দেখা দিলে, তাকে অন্তত ২৮ দিন আইসোলেশনে রাখার পরামর্শ দেন তিনি, যাতে অন্যের শরীরে ভাইরাস না ছড়ায়।

আইইডিসিআরের তথ্য বলছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৩৫টিতেই নিপাহ ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট জেলায়।

নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে, সেগুলো হলো—জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বমি, কাশি, অসংলগ্ন আচরণ, প্রলাপ বকা, ঘাড় ও পেশিতে ব্যথা, খিঁচুনি ও অজ্ঞান হয়ে যাওয়া।

নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও, পাখি বা প্রাণীর আধা খাওয়া কোনো ফল খাওয়া যাবে না এবং যেকোনো ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেতে হবে। 

আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে দুই হাত ধুয়ে ফেলার ওপরও জোর দেওয়া হয়েছে। এ ছাড়া কারও মধ্যে নিপাহ ভাইরাসের লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

নিপাহ ভাইরাস / আইইডিসিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে ১ নারীর মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব; দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করল পাকিস্তান
  • ভারতে নিপাহ ভাইরাসে আক্রান্ত ২; এশিয়ার বিমানবন্দরগুলোতে সতর্ক অবস্থান, স্ক্রিনিং জোরদার
  • ভারতে ছড়িয়ে পড়ছে নিপাহ ভাইরাস: এশিয়ার বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার
  • মৌসুম ছাড়াই ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, ভোলায় প্রথমবার সংক্রমণ শনাক্ত: আইইডিসিআর

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]