Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 09:50 pm
Last modified: 05 January, 2026, 10:00 pm

Related News

  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান

তিনি বলেন, হলফানামা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চালিয়ে যেতে প্রয়োজনে দুদকের অন্যান্য কার্যক্রম কিছুটা এই সময় কমানো হবে। 
টিবিএস রিপোর্ট
05 January, 2026, 09:50 pm
Last modified: 05 January, 2026, 10:00 pm
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নির্বাচনি হলফনামায় দেওয়া সম্পদের বিবরণী খতিয়ে দেখার পাশাপাশি তাতে কোন অসঙ্গতি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্টস করাপশন (র‌্যাক) এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মোমেন বলেন, 'আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, আপনারা নিজেরা পরীক্ষা করুন। যদি কোনো সম্পদ বিবরণী সন্দেহজনক মনে হয়, তাহলে আমাদের অবগত করুন।'

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'সাংবাদিক ভাইদের প্রতিও অনুরোধ, যদি কোথাও বড় ধরনের কারচুপি বা অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তা সামনে আনুন।'

আইনগত সীমাবদ্ধতা থাকলেও সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেলে দুদক বিষয়গুলো খতিয়ে দেখবে উল্লেখ করে তিনি বলেন, হলফানামা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চালিয়ে যেতে প্রয়োজনে দুদকের অন্যান্য কার্যক্রম কিছুটা এই সময় কমানো হবে। 

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্তের জন্য আইনে নির্ধারিত সময়সীমা রয়েছে। ফলে এখন কাজ শুরু করলেও নির্বাচনের আগেই সব তদন্ত শেষ করা সম্ভব হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে যদি কেউ সুনির্দিষ্ট তথ্য ও প্রাথমিক প্রমাণ নিয়ে আসে, তাহলে যত দ্রুত সম্ভব আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

নির্বাচনি হলফনামা যাচাইয়ের জন্য আলাদা কমিটি গঠন করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শুধু কমিটি গঠন করলেই সমস্যার সমাধান হয় না। 

অতীতে অনেক কমিটি কাজ না করেই সেগুলো শেষ হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, 'আমরা সময় নিয়ে দেখছি কীভাবে কার্যকরভাবে কাজ করা যায়। আমাদের পক্ষ থেকে এটুকু আশ্বাস, আমরা কাজ করব।'

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ এবং সংস্থাটির সচিব মোহাম্মদ খালেদ রহীম। এছাড়া কমিশনের চারজন মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক শুভেচ্ছা বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

দুদক / হলফনামা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]