Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ঋণখেলাপের দায়ে বাতিল হচ্ছে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 01:00 pm
Last modified: 05 January, 2026, 01:13 pm

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ নীতি সহায়তার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

ঋণখেলাপের দায়ে বাতিল হচ্ছে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 01:00 pm
Last modified: 05 January, 2026, 01:13 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ৮২ জন ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ঋণতথ্য ব্যুরো (সিআইবি) থেকে যাচাই–বাছাই শেষে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ঋণখেলাপি হওয়ার কারণে এই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩০০ আসনের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৫৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কমিশনের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এসব প্রার্থীর ঋণসংক্রান্ত তথ্য যাচাই করে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এর মধ্যে আদালতের স্থগিতাদেশ থাকায় ৩১ জন প্রার্থী আপাতত খেলাপি তালিকার বাইরে রয়েছেন। বাকি ২ হাজার ৪৬১ জন প্রার্থী খেলাপিমুক্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টির (একাংশ) নেতা ও কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের হেভিওয়েট প্রার্থী মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া ঋণখেলাপের কারণে আরও যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম, জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ার, বাগেরহাট–২ আসনে এলডিপির প্রার্থী মো. হাসান ইমাম লিটু এবং ঢাকা–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হক।

আরপিও অনুযায়ী, ঋণখেলাপি ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থীদের দেওয়া তথ্যের সঙ্গে ব্যাংকের সিআইবি প্রতিবেদন মিলিয়ে দেখেন রিটার্নিং কর্মকর্তারা। এতে ঋণখেলাপি প্রমাণিত হলে মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই ৮২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করবেন। তবে আইনি প্রক্রিয়ায় প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীরা আপিল করতে পারবেন। সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল গ্রহণ শুরু হয়ে চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনে এই আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, নির্বাচনে অংশ নিতে আগ্রহী অনেক প্রার্থীই আগে ঋণখেলাপি ছিলেন। তাদের কেউ কেউ ব্যাংকের সঙ্গে সমঝোতা করে ঋণ নিয়মিত করেছেন। তবে জালিয়াতির মাধ্যমে নেওয়া কিছু ঋণ নিয়মিত করা সম্ভব হয়নি। এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদনের প্রয়োজন হওয়ায় অনেক প্রার্থী শেষ পর্যন্ত খেলাপি তালিকায় থেকে গেছেন।

সংশোধিত আরপিও অনুযায়ী, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও যদি কোনো সদস্যের ঋণখেলাপি হওয়া বা মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশন তার সংসদ সদস্য পদ বাতিল করতে পারবে।

এ বিষয়ে গত ২৯ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) একটি পরিপত্র জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। পরিপত্রে বলা হয়েছে, কোনো প্রার্থী যদি ঋণখেলাপি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হন, তবে তিনিও সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। ব্যাংক কর্মকর্তাদের মনোনয়ন বাছাই ও আপিল শুনানির সময় উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'আমরা প্রার্থীদের ঋণের বর্তমান অবস্থা নির্বাচন কমিশনকে জানিয়ে দিই। যারা আদালতের মাধ্যমে খেলাপিমুক্ত হয়েছেন, সে বিষয়টি কমিশন বিবেচনা করবে।'

Related Topics

টপ নিউজ

ঋণখেলাপি প্রার্থী / ঋণখেলাপি / মনোনয়ন বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ নীতি সহায়তার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]