Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 05:25 pm
Last modified: 03 January, 2026, 05:43 pm

Related News

  • রামপুরায় হত্যা ও নির্যাতন মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ পুলিশ সদস্যের মামলার রায় ৪ মার্চ
  • বাংলা একাডেমিকে ‘উসকানিমূলক বই’ মেলায় না আনার নির্দেশ ডিএমপি কমিশনারের
  • নির্বাচনের আগে ওসি, ইউএনওদের বদলির নির্দেশ ইসির

ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার বলেন, 'ঢাকা মহানগর পুলিশ একটি ব্যতিক্রমধর্মী ও জটিল সংগঠন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও নিয়ন্ত্রণ পদ্ধতি মফস্বল এলাকার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। ঢাকার থানার ওসি হতে হলে আলাদা ধরনের নিয়ন্ত্রণ সক্ষমতা বা কন্ট্রোল ক্যাপাসিটি লাগে।'
টিবিএস রিপোর্ট
03 January, 2026, 05:25 pm
Last modified: 03 January, 2026, 05:43 pm
ফাইল ছবি: সংগৃহীত

মফস্বল এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হঠাৎ রাজধানীর অভিজাত এলাকায় দায়িত্ব দিলে কাজ করতে গিয়ে নানা জটিলতায় পড়তে হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, 'ভোলার তমিজউদ্দিন থানার ওসিকে এনে যদি গুলশানের ওসি বানানো হয়, তাহলে তার পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়ে।'

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল 'এ-ফোর বসুন্ধরা পেপার ক্র‍্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫'।

ডিএমপি কমিশনার বলেন, 'ঢাকা মহানগর পুলিশ একটি ব্যতিক্রমধর্মী ও জটিল সংগঠন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও নিয়ন্ত্রণ পদ্ধতি মফস্বল এলাকার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। ঢাকার থানার ওসি হতে হলে আলাদা ধরনের নিয়ন্ত্রণ সক্ষমতা বা কন্ট্রোল ক্যাপাসিটি লাগে।'

ওসি বদলি ও নিয়োগ প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে ব্যাপক রদবদল হলেও ঢাকা মহানগর পুলিশের ক্ষেত্রে বিশেষ কৌশল অবলম্বন করা হয়েছে।

তিনি বলেন, মফস্বল থেকে ওসি এনে ঢাকায় বসালে সবারই ভোগান্তি বাড়বে। এই বিবেচনায় ঢাকার ভেতরেই লটারির মাধ্যমে ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এ ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে বলে স্বীকার করেন তিনি। উদাহরণ দিয়ে কমিশনার বলেন, 'ধরুন সবুজবাগ থানার ওসি যদি লটারিতে মোহাম্মদপুর পেয়ে যায়, তাহলে সমস্যা হয়। সবুজবাগে যে ধরনের নিয়ন্ত্রণ সক্ষমতা দরকার, সেটি দিয়ে মোহাম্মদপুরের মতো এলাকায় কাজ করা কঠিন হয়।'

ডিএমপি কমিশনার বলেন, এসব সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, 'জাতীয় নির্বাচন এখন আমাদের টপ প্রায়োরিটি। জানুয়ারি মাসের ২১ বা ২২ তারিখ থেকে প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরও জটিল হবে। সে সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা, সন্ত্রাস ও মাস্তানি দমনে পুলিশকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে।'

সাংবাদিকদের সঙ্গে পুলিশের সম্পর্ক প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী বলেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সাংবাদিকদের একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে চান। তবে পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুলের কারণে যেন পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত না হন—সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

ডিএমপ কমিশনার / ওসি বদলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • রামপুরায় হত্যা ও নির্যাতন মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ পুলিশ সদস্যের মামলার রায় ৪ মার্চ
  • বাংলা একাডেমিকে ‘উসকানিমূলক বই’ মেলায় না আনার নির্দেশ ডিএমপি কমিশনারের
  • নির্বাচনের আগে ওসি, ইউএনওদের বদলির নির্দেশ ইসির

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]