Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
৩ প্রতিষ্ঠান থেকে 'এলএলবি পাস', ৭ বছর পর এবার হলফনামায় 'স্বশিক্ষিত' গাজীপুরের বিএনপি প্রার্থী রিয়াজুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 11:15 am
Last modified: 03 January, 2026, 11:43 am

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

৩ প্রতিষ্ঠান থেকে 'এলএলবি পাস', ৭ বছর পর এবার হলফনামায় 'স্বশিক্ষিত' গাজীপুরের বিএনপি প্রার্থী রিয়াজুল

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 11:15 am
Last modified: 03 January, 2026, 11:43 am
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলের মনোনীত প্রার্থী ছিলেন। তবে এই দুই নির্বাচনে তার জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে শিক্ষাগত যোগ্যতার তথ্যে বড় ধরনের অসংগতি ও গড়মিল পাওয়া গেছে।

শাহ রিয়াজুল হান্নান এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমা দেওয়া তার দুটি হলফনামা পর্যালোচনায় দেখা যায়, এলএলবি পাস করার সাত বছর পর তিনি নিজেকে 'স্বশিক্ষিত' হিসেবে দাবি করেছেন।

২০১৮ সালের নির্বাচনের হলফনামায় রিয়াজুল তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে 'এলএলবি' উল্লেখ করেছিলেন। সে সময় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করার একটি সত্যায়িত সনদপত্রের ফটোকপিও দাখিল করেন। কিন্তু আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দাখিল করা হলফনামায় তিনি তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার স্থানে লিখেছেন 'স্বশিক্ষিত'।

অনুসন্ধানে জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রিয়াজুল হান্নান যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের আরও দুটি সনদ ব্যবহার করেছিলেন।

ওই দুই সনদের তথ্য অনুযায়ী, রিয়াজুল হান্নান ২০১০ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং ২০১২ সালে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। আর ২০১৮ সালের নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এলএলবি পাস করেছিলেন।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / বিএনপি / নির্বাচনী হলফনামা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]