Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামির আশ্রয়দাতা আহসান উল্লাহ ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2025, 06:25 pm
Last modified: 29 December, 2025, 06:34 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার

কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামির আশ্রয়দাতা আহসান উল্লাহ ৫ দিনের রিমান্ডে

আসামি আহসান উল্লাহ আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি হকারি করতাম। আমি এই ঘটনার সাথে জড়িত নই এবং এ বিষয়ে কিছুই জানি না।’
টিবিএস রিপোর্ট
29 December, 2025, 06:25 pm
Last modified: 29 December, 2025, 06:34 pm
আহসান উল্লাহ। ছবি: টিবিএস

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদরাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান আসামির আশ্রয়দাতা আহসান উল্লাহকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার প্রধান পলাতক আসামি শেখ আল আমিন ঘটনার পর এই আহসান উল্লাহর কাছেই আত্মগোপন করেছিলেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, তাদের মধ্যে কারাগারে থাকাকালীন পরিচয় হয় এবং তারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। প্রধান আসামির অবস্থান শনাক্ত এবং ঘটনার নেপথ্যের চক্রকে ধরতে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এ সময় আসামি আহসান উল্লাহ আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, 'আমি হকারি করতাম। আমি এই ঘটনার সাথে জড়িত নই এবং এ বিষয়ে কিছুই জানি না।'

এর আগে, গত ২৭ ডিসেম্বর কেরানীগঞ্জ এলাকা থেকে আহসান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় গত ২৮ ডিসেম্বর আরও ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে মাদরাসা পরিচালক ও মামলার মূল হোতা শেখ আল আমিন এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সকালে হাসনাবাদ হাউজিং এলাকার ওই মাদরাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দেয়াল ও ছাদের অংশ বিধ্বস্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। দুই দিনব্যাপী অভিযানে সিআইডি ক্রাইম সিন ইউনিট, এন্টি টেররিজম ইউনিট, র‍্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ৪০০ লিটার তরল রাসায়নিক (হাইড্রোজেন পার-অক্সাইড, এসিটোন, নাইট্রিক এসিড), ৯টি তাজা ককটেল এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক ইসলাম লিটন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

মাদরাসায় বিস্ফোরণ / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]