Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
ঘনকুয়াশায় নারায়ণগঞ্জে নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিহত ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2025, 06:50 pm
Last modified: 26 December, 2025, 06:52 pm

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

ঘনকুয়াশায় নারায়ণগঞ্জে নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিহত ২

শুক্রবার ভোর ৬টার দিকে ঘনকুয়াশায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডটি তলিয়ে গেলে ভেতরে ঘুমিয়ে থাকা দুজন স্টাফ আটকা পড়েন।
টিবিএস রিপোর্ট
26 December, 2025, 06:50 pm
Last modified: 26 December, 2025, 06:52 pm
তলিয়ে যাওয়া বাল্কহেড। ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি।

শুক্রবার ভোর ৬টার দিকে ঘনকুয়াশায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডটি তলিয়ে গেলে ভেতরে ঘুমিয়ে থাকা দুজন স্টাফ আটকা পড়েন। ঘটনার পর থেকে তাদের উদ্ধারে ১১ ঘণ্টা অভিযান চালায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বিকেল পৌনে ৫টায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, পটুয়াখালী জেলার জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠি জেলার মোহাম্মদ হাসান (২০)। 

পুলিশ জানায়, সকালে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন ১৬ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙর করে রাখা বাল্কহেড এম বি কাসফা সাহানাকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। ভেতরে থাকা পাঁচজন স্টাফের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও দুজন ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারে অভিযান চালায় কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ঘনকুয়াশায় ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, নিহতদের লাশ বাল্কহেডের ভেতর থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / ঘনকুয়াশা / বাল্কহেডে ঢাক্কা / লঞ্চের ঢাক্কা / নিহত ২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]