Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
তারেকের দেশে ফেরা: রাজধানীর একাংশে জনসমাগম, অন্যপাশ ফাঁকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2025, 01:20 pm
Last modified: 25 December, 2025, 01:26 pm

Related News

  • প্রবল বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেটে জলাবদ্ধতা, সব দোকান বন্ধ
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়

তারেকের দেশে ফেরা: রাজধানীর একাংশে জনসমাগম, অন্যপাশ ফাঁকা

সরেজমিনে আসাদগেট, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, পল্টন ও গুলিস্তান এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কগুলো ঈদের দিনের মতোই ফাঁকা।
টিবিএস রিপোর্ট
25 December, 2025, 01:20 pm
Last modified: 25 December, 2025, 01:26 pm
আজ রাজধানীর বাংলামোটরে যান চলাচল সীমিত ছিল। ছবি: টিবিএস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর একাংশে ব্যাপক জনসমাগম দেখা গেছে। এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় রাজধানীর অন্য অংশগুলো ছিল প্রায় ফাঁকা।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর সড়ক, কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট সড়কে বিপুল মানুষের সমাগম হয়েছে। এ কারণে মহাখালীর আমতলী থেকে বনানীগামী সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। কেবল বিদেশগামী যাত্রী ও জরুরি সেবার যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। প্রগতি স্মরণীর বসুন্ধরা গেট পর্যন্ত মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দর সড়কে সমাগম বনানী কবরস্থান ছাড়িয়ে গেছে। এর বাইরে রাজধানীর অন্যান্য সড়ক ছিল প্রায় ফাঁকা।

সরেজমিনে আসাদগেট, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, পল্টন ও গুলিস্তান এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কগুলো ঈদের দিনের মতোই ফাঁকা। বড়দিনের ছুটির কারণে যান চলাচল কম ছিল। ভোগান্তি এড়াতে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হননি। ফলে গণপরিবহন ও যাত্রী—দুটোরই সংখ্যা কম ছিল।

সকাল থেকে রাজধানীর অনেক সড়কে যান চলাচল খুবই কম ছিল। ছবি: টিবিএস

সাভার থেকে মতিঝিলগামী ওয়েলকাম পরিবহনের চালক জসিম বলেন, 'আজ সড়কে গাড়ি খুব কম। তেমন কোনো সিগনালে দাঁড়াতে হয়নি। অন্যদিন সাভার থেকে ফার্মগেট আসতে দেড়–দুই ঘণ্টা লাগে, আজ লেগেছে পৌনে এক ঘণ্টার মতো। রাস্তা ফাঁকা থাকলেও যাত্রী নেই—গাড়ি নিয়ে বের হওয়া উচিত হয়নি।'

মিরপুর থেকে আসা বিকল্প পরিবহনের চালক ফরিদ বলেন, 'মিরপুরের দিকেও সড়ক ঈদের দিনের মতো ফাঁকা। বন্ধের দিন হওয়ায় যাত্রী একেবারেই কম।'

বাংলামোটর মোড়ে রাইড শেয়ার চালক মো. আল-আমিন বলেন, 'প্রগতি স্মরণী ও বিমানবন্দর সড়কে অনেক মানুষ, সেখানে গাড়ি চলছে না। কিন্তু গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট এলাকায় সড়ক একেবারেই ফাঁকা। যাত্রী না থাকায় আয়ও হয়নি। অন্যদিন সকাল থেকে ১২টা পর্যন্ত ৫০০–৬০০ টাকা আয় হয়, আজ হয়েছে মাত্র ২০০ টাকা।'

দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোর চাপে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: জহির রায়হান/টিবিএস

সকালে যানজট না থাকলেও বিকাল–সন্ধ্যায় মানুষের সমাগম ও যানজট বাড়তে পারে বলে ধারণা ট্রাফিক পুলিশের। বাংলামোটর মোড়ে দায়িত্বে থাকা রমনা বিভাগের ট্রাফিক সার্জেন্ট রবিউল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ছুটির দিন হওয়ায় এবং মানুষ বিমানবন্দরের দিকে থাকায় ঢাকার দক্ষিণাংশে যানবাহনের চাপ নেই। সিগন্যালে থামতে হচ্ছে না। তবে বিকেলে সংবর্ধনা শেষ হলে চাপ বাড়তে পারে—গতকাল যেমন ছিল।'

তবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোর চাপে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত বাসগুলো মহাখালীতে পার্ক করার পর হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হন। 
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টা থেকে কাকলী দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি ওঠা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মহাখালীর আমতলী থেকে বনানীগামী সড়কে সাধারণ গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়। কেবল বিদেশগামী যাত্রী এবং জরুরি সেবার যানবাহনগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। তাঁকে বহনকারী ফ্লাইট বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমানের ফেরা / রাজধানী / ফাঁকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • প্রবল বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেটে জলাবদ্ধতা, সব দোকান বন্ধ
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]