Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
তারেক রহমানের ফেরা: বসুন্ধরায় তিনশ ফিট সড়ক অগণিত মানুষের উপস্থিতিতে এখন জনসমুদ্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2025, 09:45 am
Last modified: 25 December, 2025, 10:36 am

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

তারেক রহমানের ফেরা: বসুন্ধরায় তিনশ ফিট সড়ক অগণিত মানুষের উপস্থিতিতে এখন জনসমুদ্র

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কনকনে শীত উপেক্ষা করেই হাজার হাজার সমর্থক নিজস্ব উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস নিয়ে পূর্বাচলে পৌঁছাচ্ছেন।
টিবিএস রিপোর্ট
25 December, 2025, 09:45 am
Last modified: 25 December, 2025, 10:36 am
আজ সকাল থেকেই গণসংবর্ধনাস্থলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতা–কর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক অগণিত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে, তিল পরিমান ঠাই নেই। মঞ্চ প্রস্তুত করে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কনকনে শীত উপেক্ষা করেই হাজার হাজার সমর্থক নিজস্ব উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস নিয়ে পূর্বাচলে পৌঁছাচ্ছেন। প্রিয় নেতাকে বরণ করে নিতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

সকাল ৮টায় তিনশ ফুট সড়ক ও আশপাশের থেকেই কুড়িলসংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে সরেজমিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতা–কর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। মানুষের ঢলে পুরো এলাকা ভরে যায়। মঞ্চের সামনে ও আশপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না।

ছবি: মেহেদি হাসান/ টিবিএস

এ সময় তারা 'মা–মাটি ডাকছে, তারেক রহমান আসছে', 'তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে', 'তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে'—এমন নানা স্লোগান দেন।

পশ্চিম ও পূর্ব দিকের মহাসড়ক দিয়ে একের পর এক নেতা–কর্মীদের মিছিল আসতে থাকে, মানুষের স্রোত থামেনি। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে করে নেতা–কর্মীরা বিভিন্ন সময়ে রাতেই ঢাকায় পৌঁছান।

বসুন্ধরার তিনশ ফুট সড়কে সংবর্ধনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিমানবন্দর, পূর্বাচল, বনানী ও যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন পয়েন্ট থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসেন নেতা–কর্মীরা।

ছবি: মেহেদি হাসান/ টিবিএস

নেতা–কর্মীদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ছোট ছোট মিছিলের সঙ্গে ছিল ব্যান্ড সংগীতের দলও।

গণসংবর্ধনাস্থলকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি বিএনপির চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে।

ছবি: মেহেদি হাসান/ টিবিএস

এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। গতকাল বিকেলে অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চের অনেক দূর পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে অসংখ্য ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে বিএনপি এই সরবর্ধনার আয়োজন করেছে। নেতাকর্মীরা বলছেন, প্রিয় নেতাকে সরাসরি দেখতে এবং তাকে স্বাগত জানাতে তারা সব কষ্ট সহ্য করে আগেভাগেই অনুষ্ঠানস্থলে চলে এসেছেন। মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক কাজগুলো দ্রুত শেষ করার জন্য কর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন।

ছবি: মেহেদি হাসান/ টিবিএস

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা ও জনশৃঙ্খলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

ঢাকার উদ্দেশ্যে তিনি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা)  বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে (বিজি ২০২) করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দলীয় সূত্রের খবর অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি আজ সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ছবি: মেহেদি হাসান/ টিবিএস

প্রত্যাবর্তনের কর্মসূচি ও পরিকল্পনা সম্পর্কে দলের সূত্র জানিয়েছে, তারেক রহমানের প্রথম ও প্রধান অগ্রাধিকার হলো সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা, খালেদা জিয়াকে দেখতে যাওয়া। তবে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে যাত্রাপথের মাঝামাঝি রাজধানীর 'জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে' (৩০০ ফিট) এলাকায় তিনি অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন। সেখান থেকে হাসপাতাল এবং তারপর সরাসরি গুলশানে নিজ বাসায় যাবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো জনসভা বা সংবর্ধনা অনুষ্ঠান নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং খালেদা জিয়াসহ দেশের সকল মানুষের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের একটি সংক্ষিপ্ত কর্মসূচি। এই আয়োজনে তারেক রহমানই একমাত্র বক্তা।

Related Topics

টপ নিউজ

তারেক রহমানের ফেরা / বিএনপি / নেতা-কর্মীদের ঢল / সমাবেশস্থল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]