Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
হাদি হত্যাচেষ্টা: পরিকল্পনার বিষয়ে কিছুই জানেন না দাবি ফয়সালের স্ত্রী-শ্যালক ও বান্ধবীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 09:00 pm
Last modified: 15 December, 2025, 09:04 pm

Related News

  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক

হাদি হত্যাচেষ্টা: পরিকল্পনার বিষয়ে কিছুই জানেন না দাবি ফয়সালের স্ত্রী-শ্যালক ও বান্ধবীর

ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন বলেন, ‘ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার ২-৩ দিন আগে আমার সাথে দেখা হয়, এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন কথা হয়, এরপর থেকে আর যোগাযোগ নেই। সে আমাদের সাথেও থাকে না, অনেক রাতে আসত আবার ভোরে চলে যেত।’
টিবিএস রিপোর্ট
15 December, 2025, 09:00 pm
Last modified: 15 December, 2025, 09:04 pm
ছবি: টিবিএস

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে রিমান্ড শুনানিকালে আসামিরা আদালতের কাছে দাবি করেছেন, তারা এই হামলার পরিকল্পনার বিষয়ে কিছুই জানেন না।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক তাদের বক্তব্য জানতে চাইলে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন বলেন, 'ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার ২-৩ দিন আগে আমার সাথে দেখা হয়, এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন কথা হয়, এরপর থেকে আর যোগাযোগ নেই। সে আমাদের সাথেও থাকে না, অনেক রাতে আসত আবার ভোরে চলে যেত।'

নিজের দুই বছরের বাচ্চার কথা উল্লেখ করে সাহেদা বলেন, 'যা তথ্য দেওয়ার দিয়েছি। আমাদের হয়ে কথা বলার মতো বাবার বাড়িতেও কেউ নেই।'

ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার আদালতকে বলেন, 'সে আমার ফেসবুক বন্ধু। হামলার বিষয়ে কোনো কথা হয়নি। আমার আর্থিক সমস্যার কারণে সে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল।' শ্যালক ওয়াহিদ আহমেদ সিপুও ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, 'হাদী জুলাই আন্দোলনের বীর সৈনিক। ছাত্রলীগের সহায়তায় দীর্ঘদিন পরিকল্পনার পর ফয়সাল করিম মাসুদ এ ঘটনা ঘটিয়েছে। সরকার তাকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই তিনজন তদন্তে প্রাপ্ত আসামি। তারা একইসঙ্গে, একই ঘরে ছিল। স্বাধীন-সার্বভৌম দেশকে ধ্বংসের প্রক্রিয়া চলছে।'

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢামেক ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকেও ৫৪ ধারায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

হাদি হত্যাচেষ্টা / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]