Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
'হাদির হত্যাচেষ্টায় শনাক্ত ব্যক্তি ও ডাকসু ভিপি এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে': রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 06:45 pm
Last modified: 13 December, 2025, 06:56 pm

Related News

  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ‘গুজব-অপতথ্য প্রচার’: সাদিক কায়েম ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আলটিমেটাম
  • জ্বালানি সংকট আন্তর্জাতিক, নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে: রিজভী
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার

'হাদির হত্যাচেষ্টায় শনাক্ত ব্যক্তি ও ডাকসু ভিপি এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে': রিজভী

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 06:45 pm
Last modified: 13 December, 2025, 06:56 pm
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শনিবার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় শনাক্ত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খান, তখন এর বিচার কে করবে?

রিজভীর এমন অভিযোগে সাদিক কায়েম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেছেন, রিজভীর দাবিকৃত ছবিটি 'এআই জেনারেটেড' বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বক্তব্য দেয়ায় তিনি রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও পূর্ববর্তী প্রতিবাদ সভায় রিজভী এমন দাবি তুলেন। 

সমাবেশে রিজভী বলেন, 'শরীফ ওসমান হাদী কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলেননি। অথচ ঘটনার এক-দেড় ঘণ্টার মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে মির্জা আব্বাসকে দায়ী করা হলো। এটা অনেকটা "ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি"র মতো অবস্থা। তদন্তের আগেই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ঘটনা।'

তিনি বলেন, 'মির্জা আব্বাস এই এলাকার বারবার নির্বাচিত এমপি ও মেয়র। ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার তার। তিনি তার সন্তানের বয়সী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া একটা ছেলেকে আঘাত করবেন? এটা বিশ্বাসযোগ্য নয়। মির্জা আব্বাস এমন মানুষ, যিনি তার অপছন্দের লোক অসুস্থ হলেও দেখতে যান।'

হামলাকারীর রাজনৈতিক পরিচয় ও ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে তার ছবি প্রসঙ্গে রিজভী বলেন, 'পুলিশ কমিশনার বলছেন, যাকে শনাক্ত করা হয়েছে সে জামায়াত-শিবিরের লোক। আবার দেখা যাচ্ছে, ওই হামলাকারী ছাত্রলীগেরও নেতা। সেই হামলাকারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইয়ুমের সঙ্গে একই টেবিলে চা খেতে দেখা যাচ্ছে। এখন এর বিচার কে করবে?'

তিনি আরও বলেন, 'যাদের একাত্তরে ৩০ লক্ষ মানুষকে হত্যা ও ২ লক্ষ মা-বোনের ইজ্জত হরণের পরেও বিবেকে বাঁধেনি, অনুশোচনা জাগেনি—তারা যা ইচ্ছা তাই করতে পারে। চট করে অভিযোগটা বিএনপি নেতার ওপর চাপিয়ে দেওয়ার জন্য তারা এই চমৎকার ষড়যন্ত্র ও মাস্টারপ্ল্যান করেছে। কিন্তু এখন দিনের আলোতে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণ ও প্রশাসন তাদের চিনে ফেলেছে।'

রিজভীকে প্রকাশ‍্যে ক্ষমা চাইতে বললেন সাদিক

রুহুল কবির রিজভীর বক্তব্যের জন্য তাকে প্রকাশ‍্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শনিবার (১৩ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

সাদিক কায়েম তার পোস্টে লেখেন, 'আওয়ামী প্রোপাগাণ্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়।'

সাদিক কায়েম বলেন, 'যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যেকোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।'

তিনি বলেন, 'আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সঙ্গে শ্যুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহবান জানাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

সাদিক কায়েম / ডাকসু ভিপি / রুহুল কবির রিজভী / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ‘গুজব-অপতথ্য প্রচার’: সাদিক কায়েম ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আলটিমেটাম
  • জ্বালানি সংকট আন্তর্জাতিক, নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে: রিজভী
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]