Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মাকসুদ কামালকে সেইফ এক্সিট দেওয়ার চেষ্টা চলছে, তিনিসহ তৎকালীন প্রশাসনের বিচার হবেই: সাদিক কায়েম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 06:00 pm
Last modified: 11 December, 2025, 06:05 pm

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন

মাকসুদ কামালকে সেইফ এক্সিট দেওয়ার চেষ্টা চলছে, তিনিসহ তৎকালীন প্রশাসনের বিচার হবেই: সাদিক কায়েম

ডাকসু ভিপি বলেন, ‘তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছেন, ভাইবোনদের মেরে রক্তাক্ত করেছেন। আহতরা যখন হাসপাতালে যাচ্ছিলেন, সেই হাসপাতালেও তাদের ওপর হামলা করা হয়েছে। ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা করে, ঠিক একই কায়দায় বরং তার চেয়েও বর্বর কায়দায় আমাদের ভাইবোনদের ওপর হামলা করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 06:00 pm
Last modified: 11 December, 2025, 06:05 pm
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালকে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ এবং শিক্ষক সংগঠনের একটি পক্ষ 'সেইফ এক্সিট' দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। তবে তিনি বলেছেন, মাকসুদ কামালসহ তৎকালীন প্রক্টরিয়াল বডি ও প্রশাসনে যারা ছিলেন, এই স্বাধীন বাংলাদেশেই তাদের বিচার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দেওয়া শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবেক ভিসি প্রসঙ্গে আবু সাদিক কায়েম বলেন, 'ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের ব্যাপারে আমাদের কাছে ইতিমধ্যে অনেক তথ্য এসেছে। মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্নজন করছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠনগুলো আছে, তাদেরও একটা পক্ষ বিভিন্নভাবে তাকে 'সেইফ এক্সিট' দেওয়ার চেষ্টা করছে।'

তিনি বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে এসে এখানকার শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছেন। সেই মাকসুদ কামালের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। ওই সময়ে যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে ছিলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছিলেন সবার বিচার এই স্বাধীন বাংলাদেশেই হবে।'

আন্দোলনের সময়কার বর্বরতার বর্ণনা দিতে গিয়ে ডাকসু ভিপি বলেন, 'তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছেন, ভাইবোনদের মেরে রক্তাক্ত করেছেন। আহতরা যখন হাসপাতালে যাচ্ছিলেন, সেই হাসপাতালেও তাদের ওপর হামলা করা হয়েছে। ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা করে, ঠিক একই কায়দায় বরং তার চেয়েও বর্বর কায়দায় আমাদের ভাইবোনদের ওপর হামলা করা হয়েছে।'

তিনি জানান, হামলার সব প্রমাণ তাদের হাতে আছে এবং সেগুলো তারা তদন্ত সংস্থাকে দিয়েছেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তাদের আহ্বানে চিফ প্রসিকিউটর কার্যালয়ে জবানবন্দি দিতে আসেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। সকাল থেকে বেলা ১টা পর্যন্ত তারা তদন্ত সংস্থার কাছে জুলাইয়ের গণহত্যা, শিশু হত্যা ও শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় শেখ হাসিনার সহযোগীদের ভূমিকার বিষয়ে জবানবন্দি দেন।

Related Topics

টপ নিউজ

সাদিক কায়েম / ঢাকা বিশ্ববিদ্যালয় / বিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]