Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আরপিও সংশোধন: তদন্তের পাশাপাশি এবার সরাসরি শাস্তি দেওয়ার ক্ষমতা পেল নির্বাচনী কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2025, 09:45 pm
Last modified: 09 December, 2025, 09:50 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

আরপিও সংশোধন: তদন্তের পাশাপাশি এবার সরাসরি শাস্তি দেওয়ার ক্ষমতা পেল নির্বাচনী কমিটি

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, ‘আরপিও ও আচরণবিধি অনুযায়ী কেউ আইন ভঙ্গ করলে এই কমিটিই বিচার করতে পারবে। তফসিল ঘোষণার পর বা কয়েক দিনের মধ্যেই তারা কাজ শুরু করবে এবং পুরো নির্বাচনী সময়জুড়ে কার্যক্রম চালাবে।’
টিবিএস রিপোর্ট
09 December, 2025, 09:45 pm
Last modified: 09 December, 2025, 09:50 pm
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবন ছবি। ছবি: টিবিএস

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে নির্বাচনী অনিয়ম রোধে গঠিত 'ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি' এখন থেকে শুধু তদন্তই করবে না, সরাসরি বিচারিক ক্ষমতাও প্রয়োগ করতে পারবে। নির্বাচনী অপরাধে তারা তাৎক্ষণিক শাস্তি বা দণ্ড দিতে পারবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আরপিও'র এই সংশোধিত গেজেট জারি করা হয়েছে। নতুন এই অধ্যাদেশের মাধ্যমে কমিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি'।

নতুন সংযোজিত ধারা ৯১এএ অনুযায়ী, এই কমিটি আরপিও'র ৭৩, ৭৫, ৭৭ ও ৯১বি ধারার (৩) উপধারায় বর্ণিত অপরাধসমূহের সরাসরি বিচার করতে পারবে। এ ক্ষেত্রে কমিটির সদস্যরা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন এবং ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ করে বিচার পরিচালনা করবেন।

এতদিন নির্বাচনী তদন্ত কমিটি কেবল অনিয়ম তদন্ত করে ইসির কাছে সুপারিশ বা প্রতিবেদন পাঠাত। ইসি সেই প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিত কিন্তু এবার প্রথমবারের মতো তাদের হাতে সরাসরি বিচারিক ক্ষমতা তুলে দেওয়া হলো যা নির্বাচনী অপরাধ দমনে দ্রুত ভূমিকা রাখবে বলে মনে করছে ইসি।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, 'আরপিও ও আচরণবিধি অনুযায়ী কেউ আইন ভঙ্গ করলে এই কমিটিই বিচার করতে পারবে। তফসিল ঘোষণার পর বা কয়েক দিনের মধ্যেই তারা কাজ শুরু করবে এবং পুরো নির্বাচনী সময়জুড়ে কার্যক্রম চালাবে।'

এই বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ৩০০ আসনে দায়িত্ব পালনে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দীন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সহায়তা চান।

সাক্ষাৎ শেষে সিইসি সাংবাদিকদের বলেন, 'ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে যাতে উনারা (বিচারিক হাকিম) ডেপ্লয় করেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন, সেটা প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি।'

সংশোধিত আরপিওতে পুলিশ ও প্রশাসনের সহায়তা করা বাধ্যতামূলক করা হয়েছে। এতে বলা হয়েছে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, পুলিশ কমিশনার থেকে শুরু করে থানার ওসি এবং নির্বাচনী দায়িত্বে থাকা বিশেষ বাহিনী সবাই কমিটিকে সহায়তা করতে বাধ্য থাকবেন। যদি কোনো কর্মকর্তা সহায়তা না করেন বা অবহেলা করেন, তবে তা 'অদক্ষতা' বা 'অসদাচরণ' হিসেবে গণ্য হবে।

এছাড়া সংশোধনীতে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের বিষয়েও পরিবর্তন আনা হয়েছে। আদালতের রায়ে কোনো আসনে প্রার্থী পরিবর্তন হলে ওই আসনের পোস্টাল ভোট গণনা করা হবে না বলে নতুন বিধানে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

নির্বাচনী কমিটি / নির্বাচন কমিশন / আরপিও সংশোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]