Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সবজির বাজারে স্বস্তি, বাড়তি চাপে পেঁয়াজ–তেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2025, 09:45 am
Last modified: 06 December, 2025, 09:49 am

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

সবজির বাজারে স্বস্তি, বাড়তি চাপে পেঁয়াজ–তেল

দেশি পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ১৩০–১৪০ টাকায়।
টিবিএস রিপোর্ট
06 December, 2025, 09:45 am
Last modified: 06 December, 2025, 09:49 am
ছবি: রাজীব ধর

সবজি, ডিম, মুরগি, আটাসহ বেশিরভাগ পণ্যের দাম কমায় নিত্যপণ্যের বাজারে সামগ্রিকভাবে স্বস্তি ফিরেছে। তবে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম বৃদ্ধিতে এখনও চাপের মুখে রয়েছেন ক্রেতারা।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ১৩০–১৪০ টাকায়। এক সপ্তাহ আগে মানভেদে দাম ছিল প্রায় ১২০ টাকা। নতুন পেঁয়াজ পাতাসহ কেজিতে ৭০–৮০ টাকা।

নিউমার্কেটে বাজার করতে আসা শিরিন আখতার বলেন, "সবজির দাম আগের তুলনায় কম। তবে শীত মৌসুমে আরও একটু কম হওয়া উচিত ছিল।"

সবজি বিক্রেতা তারেক বলেন, "এবার আমদানি ছাড়াই পেঁয়াজের চাহিদা মিটেছে। পুরোনো পেঁয়াজের মজুত শেষের দিকে হওয়ায় দাম কিছুটা বেশি। তবে এটা বেশি দিন থাকবে না। বাজারে ঘাটতি নেই।"

এদিকে ভোজ্যতেলের দামও বেড়েছে। বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৮ টাকা, গত সপ্তাহে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিন ১৮০ টাকা, আগের সপ্তাহে ১৭৪ টাকা। সুপার পাম ওয়েল বিক্রি হচ্ছে ১৬৫ টাকা, আগে ছিল ১৬৩ টাকা।

গত সপ্তাহে খুচরায় কাঁচামরিচ কেজিতে বিক্রি হয়েছিল ১২০–১৫০ টাকায়, যা কমে এখন ৭০–১০০ টাকায় নেমেছে।

শিমের দাম হঠাৎ ১৫০ টাকা ছাড়ালেও এখন ৬০–৮০ টাকা কেজি। ফুলকপি ও বাঁধাকপি ৪০–৫০ টাকা প্রতিটি, ভালো মানের ফুলকপি ৬০ টাকা। টমেটো এখন ৮০–১০০ টাকা কেজি, গত সপ্তাহে ছিল ১২০–১৪০ টাকা। দেশি গাজর বেড়ে যাওয়া সরবরাহে ৬০–৮০ টাকা, আমদানিকৃত গাজর ১২০–১৩০ টাকা। বেগুন ৭০–৮০ টাকা কেজি, গত সপ্তাহে ছিল ৮০–১০০ টাকা। নতুন আলু ৮০–১০০ টাকা, পুরোনো আলু আগের মতোই ২৫ টাকা কেজি। করলা বেড়ে হয়েছে ১২০–১৪০ টাকা।

ডিমের দাম আরও কমেছে—ফার্মের ডিম ডজনপ্রতি ১২৫–১৩০ টাকা, গত সপ্তাহে ছিল ১৩০–১৩৫ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১৫০–১৭০ টাকা, আগে ছিল ১৬০–১৮০ টাকা। বাজারে গরুর মাংস ৭৫০–৮০০ টাকা কেজি, খাসি ১,২০০ টাকা, পাকিস্তানি সোনালি কক ৩০০–৩৫০ টাকা।

আটা, মসুর ও ছোলার দামও কমেছে। খোলা আটা ৪৫–৪৮ টাকা (আগে ৪৮–৫০ টাকা), বড় দানার মসুর ৯০–১০০ টাকা (আগে ৯৫–১০৫), ছোলা ৯৫–১১০ টাকা (আগে ১০০–১১৫) কেজি। দেশি রসুন ১৪০, আমদানি করা রসুন ১৬০ টাকা। আদা মানভেদে ১৬০–১৮০ টাকা।

সবজি, ডিম, মুরগির বাজারে স্বস্তি মিললেও মাছের দামে তেমন পরিবর্তন নেই। পাঙ্গাস ১৮০–২০০ টাকা, রুই ৩২০–৩৫০, কাতল ৩০০–৪০০, কালিবাউশ ৩৫০–৪০০, কৈ ১৮০–২০০, পাবদা ৩৫০–৪০০ এবং তেলাপিয়া ২০০–২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / নিত্যপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]