Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 01:45 pm
Last modified: 05 December, 2025, 01:57 pm

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 01:45 pm
Last modified: 05 December, 2025, 01:57 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

শেখ হাসিনাকে দেশে ফেরত দেয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুরে সরকারি সফরে এসে সার্কিট হাউসে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমরা তো চেয়েছি শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, যেহেতু তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি—সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট [অনুমান] না করাই ভালো। দেখা যাক কী হয়।' 

'তারা পরীক্ষা নিরীক্ষা করছে আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি', যোগ করেন তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, উনার স্ত্রী আজ সকালে দেশে এসেছেন। আর বিমানের কারিগরি ক্রটির কারণে বেগম জিয়াকে আজ নেয়া হচ্ছে না, বিদেশ নিতে এক-দুইদিন দেরি হতে পারে, আপনারা জানতে পারবেন সেটা। 

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, চীনের সহায়তায় নীলফামারী জেলায় ১০০০ শয্যার একটি হাসপাতাল হবে। তিনি বলেন, 'এটা ঢাকায় করার অনেকের চেষ্টা ছিল। কিন্তু আমরা বলেছি, ঢাকায় তো অনেক কিছুই আছে। উত্তরবঙ্গে অনেক কিছুরই শর্টেজ (ঘাটতি) আছে। তাই হাসপাতালটা ওখানে হবে।'

তিনি আরও বলেন, 'এই হাসপাতালটি এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে, যাতে শুধু নীলফামারী নয়, পুরো অঞ্চলের মানুষ সেবা পায়। এমনকি ভুটান বা ভারত থেকেও চিকিৎসার জন্য রোগীরা আসতে পারেন। কারণ ভারতের এই অঞ্চলে খুব ভালো ফ্যাসিলিটিজ নেই।'

আগামী ফেব্রুয়ারিতে সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, 'আমাদের সময় খুবই সীমিত। আমরা আশা করছি যে খুব সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে। এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে সরে যাব।'

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমরা গত এক-দেড় বছর যাবত চেষ্টা করছি একটা পথনির্দেশ তৈরি করতে, যেটা আমাদের পরে যারা আসবেন, তাদের সহায়তা করবে। অনেকে আশা করছিলেন আমরা সব রিফর্ম (সংস্কার) করে দিয়ে যাব, সেটা আসলে সম্ভব না। রিফর্ম অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আমরা শুরুটা করে দিয়ে যাব।'

তিনি আরও বলেন, 'বাকিটা... যেটা জনগণের উপকারে আসবে বা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে, সেটা যারাই পরে ক্ষমতায় আসবেন, তারা সেখান থেকে সরে যাবেন না—এটাই আমাদের প্রত্যাশা।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / শেখ হাসিনা / পররাষ্ট্র উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]