Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
৫.৭ মাত্রার কম্পনটিই ছিল মূল ভূমিকম্প, বাকিগুলো আফটারশক: অধ্যাপক জিল্লুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 04:55 pm
Last modified: 04 December, 2025, 04:59 pm

Related News

  • ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ধর্ষণ, হত্যাকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল  

৫.৭ মাত্রার কম্পনটিই ছিল মূল ভূমিকম্প, বাকিগুলো আফটারশক: অধ্যাপক জিল্লুর রহমান

অধ্যাপক জিল্লুর বলেন, ম্যাগনিচিউড বড় হলে অ্যাডজাস্টমেন্টেও এক বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। অর্থাৎ এক বছর পর্যন্ত আফটারশক হতে পারে। আমাদের যে ৫.৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছে এটি মাঝারি ধরনের।’
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 04:55 pm
Last modified: 04 December, 2025, 04:59 pm
প্রতীকী ছবি/ সংগৃহীত

এখন পর্যন্ত অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পটিই ছিল মূল ভূমিকম্প পরবর্তীতে যেগুলো হচ্ছে, সেগুলো মূলত ওই ৫.৭ মাত্রার ভূমিকম্পের প্রতিক্রিয়া বা 'আফটারশক' বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান। 

তিনি জানান, ৫.৭ মাত্রার মূল ভূমিকম্পটি স্বাধীনভাবে সংঘটিত হয়েছে অর্থাৎ এটি কোনো পূর্ববর্তী কম্পনের ওপর নির্ভরশীল নয়। ভূগর্ভের শক্তি সঞ্চিত ছিল তা ফল্ট বরাবর মুভমেন্টের ফলে এই শক্তিটা ভূমিকম্পের মাধ্যমে রিলিজ হয়েছে।

পরবর্তী কম্পনগুলোর কারণ ব্যাখ্যা করে অধ্যাপক জিল্লুর রহমান বলেন, 'এখন যে ছোট ভূমিকম্পগুলো হচ্ছে, সেগুলো ডিপ ভূমিকম্প, এগুলো হওয়ার কথা ছিল না। মূলত বড় ভূমিকম্প হওয়ার কারণেই এখন অ্যাডজাস্টমেন্টের জন্য এসব ছোট ভূমিকম্প হচ্ছে। কারণ, ভূ-পৃষ্ঠের এক জায়গা ওপরে উঠে গেছে, আরেক জায়গা নিচে নেমে গেছে এখন সেটাই আবার ভারসাম্যে ফিরছে'।

আফটারশক কতদিন স্থায়ী হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এই অ্যাডজাস্টমেন্ট নির্ভর করে মূল ভূমিকম্পের মাত্রার ওপর। ম্যাগনিচিউড বড় হলে অ্যাডজাস্টমেন্টেও এক বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। অর্থাৎ এক বছর পর্যন্ত আফটারশক হতে পারে। আমাদের যে ৫.৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছে এটি মাঝারি ধরনের'।

মাটির গঠনপ্রকৃতি তুলে ধরে তিনি বলেন, 'নরসিংদী এলাকাটা 'থিক সেডিমেন্টারি ডিপোজিটের' ওপর অবস্থিত যা খুব নরম মাটি। এখানে অ্যাডজাস্টমেন্ট হতে মাসখানেকের বেশি সময়ও লাগতে পারে। আবার এমনও হতে পারে এ ধরনের আফটারশক আর নাও হতে পারে'।

ভূ-পৃষ্ঠের পরিবর্তনের বিষয়ে অধ্যাপক জিল্লুর বলেন, ৫.৭ মাত্রার ভূমিকম্পে ভূ-পৃষ্ঠে এত বড় ঝাঁকুনি লেগেছে যে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকায় বড় ফ্র্যাকচার বা ফাটল তৈরি হয়েছে। এই ৭ থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে ভূ-পৃষ্ঠ ফেটে কয়েক সেন্টিমিটার ওপর-নিচ হয়ে গেছে। ফলে বহু জায়গায় রিঅ্যাডজাস্টমেন্টের প্রয়োজন রয়েছে। এ কারণেই নরসিংদীর ভেতরেই এবং ওই ফল্টের আশেপাশে এই ভূমিকম্পগুলো সীমাবদ্ধ রয়েছে।

সবশেষে তিনি বলেন, 'এখনও আমরা গত কয়েকদিনের কম্পনগুলোকে আফটারশকই বলব কারণ এগুলোর কোনোটির মাত্রাই মূল ভূমিকম্পের চেয়ে বড় নয়। এর চেয়ে বড় হলে তখন সেটা আমাদের উদ্বেগের কারণ হবে'।

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প / ঢাকা বিশ্ববিদ্যালয / অধ্যাপক / আফটারশক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ধর্ষণ, হত্যাকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল  

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]