Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
দেশ পরিচালনার সুযোগ পেলে জামায়াত সর্বপ্রথম দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে: এটিএম আজহারুল ‎

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 07:00 pm
Last modified: 02 December, 2025, 07:22 pm

Related News

  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • ‘লক্ষণ খুব ভালো নয়’: চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে জামায়াত আমির
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

দেশ পরিচালনার সুযোগ পেলে জামায়াত সর্বপ্রথম দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে: এটিএম আজহারুল ‎

তিনি বলেন, 'আমাদের দেশ গরিব নয়, সম্পদশালী দেশ। গত ৫৪ বছর আমার দেশকে গরিব করে রাখা হয়েছে।'
টিবিএস রিপোর্ট
02 December, 2025, 07:00 pm
Last modified: 02 December, 2025, 07:22 pm
ছবি: টিবিএস

জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। 

তিনি বলেছেন, 'আমাদের সম্পদের অভাব নেই। আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি ও সৎ নেতৃত্বের অভাব। যারা দেশ চালিয়েছেন, তাদের মধ্যে সততা ছিল না। তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন এবং দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন। 

মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হল মাঠে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এটিএম আজহারুল বলেন, 'আমাদের দেশ গরিব নয়, সম্পদশালী দেশ। গত ৫৪ বছর আমার দেশকে গরিব করে রাখা হয়েছে।'

বাংলাদেশকে ভারত বন্ধু ভাবতে পারেনি জানিয়ে জামায়াত নেতা বলেন, 'গত ৫৪ বছর পরও ভারত বাংলাদেশকে বন্ধু ভাবতে পারেনি। তারা আমাদের শোষণ করেছে। আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল না। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করব।'

তিনি আরও বলেন, '৫৪ বছর আগের বস্তা পঁচা কাহিনি নতুন করে নাটক সাজিয়ে আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাদের হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার সরকারের সময় আমাদের দুজন মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। তারা এক টাকা আত্মসাৎ করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারেনি। আমরা সেই নেতাদের দল করি। আমরা যদি দায়িত্ব পাই, তাহলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে পারব। 

তিনি বলেন, 'গত ১৫ বছরে দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, সেই অর্থ যদি দেশেই ব্যবহার হতো, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত। আমাদের সেই সম্পদ যদি থাকতো, তাহলে আমাদের সন্তানদের বিদেশে চাকরি করতে যেতে হতো না। বেকার সমস্যার সম্পূর্ণ দূর হয়ে যেত। বরং বিদেশ থেকেই লোকেরা আমার দেশে চাকরি করতে আসতো।' 

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যাকাত বিষয়ক আইন চালু করবে বলেও জানান এটিএম আজহারুল। তিনি বলেন, 'জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা যাকাতি আইন চালু করব। আমরা দেখেছি প্রতি বছর ৫০ হাজার কোটি টাকা যাকাত আদায় হতে পারে। এ টাকা যদি আদায় করা যায়, তাহলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে যাকাত গ্রহণের কোনো লোক খুঁজে পাওয়া যাবে না।' 

তিনি বলেন, 'আমাদের বলা হয় দুটি কথা। একটি নারীদের নিয়ে যে তাদের স্বাধীনতা থাকবে না। এটা মিথ্যা কথা। আমরা যদি দায়িত্ব পাই তাহলে আমাদের কাছে সমগ্র বাংলাদেশের নারীরা সবচাইতে নিরাপদ থাকবে। আরেকটি কথা বলা হয়, আমরা ক্ষমতায় গেলে হিন্দুদের কচু কাটা করা হবে। আমি ব্যাখ্যা খুব একটা বেশি দেব না। আপনার একটু মনে করে দেখেন, যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন দুর্গাপূজার সময় মন্দির ভাঙা হতো। আর দোষ চাপানো হতো আমাদের ওপর।'

‎জামায়াত নেতা বলেন, 'দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এ জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করা হচ্ছে। যুবকেরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে, আমাদেরও দুই হাত আছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে, তা প্রতিহত করা হবে।' 

এর আগে বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে প্রয়াত জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত ও দুপুরে শহরের পশ্চিম খাবাসপুরে জামায়তের প্রয়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের কবর জিয়ারত করেন এটিএম আজহারুল ইসলাম। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

জামায়াতে ইসলামী / দুর্নীতি / পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • ‘লক্ষণ খুব ভালো নয়’: চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে জামায়াত আমির
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]