Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এক দল প্রকাশ্যে, আরেক দল গোপনে সংস্কারের বিপক্ষে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 December, 2025, 08:20 pm
Last modified: 01 December, 2025, 08:33 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

এক দল প্রকাশ্যে, আরেক দল গোপনে সংস্কারের বিপক্ষে: নাহিদ ইসলাম

নাহিদ বলেন, ‘নির্বাচনে একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে। এটি সেই পুরোনো আওয়ামী বিভাজনের রাজনীতি। কিন্তু গণ-অভ্যুত্থান এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠেই হয়েছে।’
টিবিএস রিপোর্ট
01 December, 2025, 08:20 pm
Last modified: 01 December, 2025, 08:33 pm
ছবি: টিবিএস

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে। ফলে সংস্কার নিয়ে এখনো সমঝোতা হয়নি।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, নির্বাচনে একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে। এটি সেই পুরোনো আওয়ামী বিভাজনের রাজনীতি। কিন্তু গণ-অভ্যুত্থান এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠেই হয়েছে। তাই রাজনীতির প্রশ্নে কোনো আপস করা হবে না।

তিনি আরও বলেন, 'এবারের ভোট সরকার পরিবর্তনের নয়, দেশ পরিবর্তনের। এবারের ভোট সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে। পতিত স্বৈরাচার ছাড়া কারও না-ভোটের পক্ষে থাকার কথা নয়। এরপরেও একটি দল সংস্কারের বিপক্ষে না-ভোটের ক্যাম্পেইন করতে পারে।'

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুফল নিচ্ছে বিএনপি-জামায়াত। আগামী নির্বাচনেও তারা এটা নেবে। কিন্তু তারা গণ-অভ্যুত্থানের দায়িত্ব নিতে চায় না। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা সাহায্যের জন্য তাদের কাছে গেলে তারা জাতীয় নাগরিক কমিটিকে (এনসিপি) দেখিয়ে দেয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব (মুখ্য সংগঠক) নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সংকট রয়েছে। দেশের জ্যেষ্ঠ রাজনীতিবিদরা বলছেন রাষ্ট্রে নাকি নিরাপত্তা নেই। নিরাপত্তার অন্তরায় কারা, সেটা অভ্যন্তরীণ না বহিরাগত—সেটা পরিষ্কার করতে হবে। আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে উনি দেশে আসতে পারবেন। তাহলে নিরাপত্তার ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে।'

জাতীয় পার্টি প্রসঙ্গে বিএনপি ও জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'জাতীয় পার্টি সম্পর্কে বিএনপি ও জামায়াতকে একই অবস্থানে আসতে হবে। কোনো কুসুম কুসুম বিরোধিতা চলবে না। খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী, তেমনি জাতীয় পার্টিও দায়ী।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'যে নিজের পা নিজে কাটে, তার বিষয়ে আর কী বলব। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটতে হয়, সেটা খালেদা জিয়া দেখিয়ে গেছেন। কিন্তু যদি ভারতীয় প্রেসক্রিপশনে চলেন, তাহলে নিজের জালে নিজেরাই পেঁচিয়ে যাবেন। আমরা বিএনপির কল্যাণকামী।'

নির্বাচনের নেরেটিভ বা বয়ান প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা সংস্কারের পক্ষে ও বিপক্ষে—এই ভিত্তিতে নির্বাচন চাই। কিন্তু একটি পক্ষ সেটিকে ইসলামের পক্ষে ও বিপক্ষে বলে দাঁড় করানোর চেষ্টা করছে। এনসিপি কোনো ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে চায় না।' তিনি সবাইকে এই ভুল রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

দলীয় মনোনয়ন ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তারা কেউ এনসিপির মনোনয়ন পাবে না। ভারতের উদ্দেশে তিনি বলেন, 'আমরা ভারতকে বলব ইলেকশনে কোনো আন্ডার টেবিল নেগোসিয়েশন (গোপন সমঝোতা) হবে না। আমাদের ওপর আর দাদাগিরি চলবে না।'
 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / জাতীয় নাগরিক পার্টি / বিএনপি / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]