Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
অন্তর্বর্তী সরকারের ‘উচ্চাভিলাষী’ সংস্কার নির্বাচিত সরকারের জন্য হজম করা কঠিন হতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 December, 2025, 05:50 pm
Last modified: 01 December, 2025, 06:13 pm

Related News

  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

অন্তর্বর্তী সরকারের ‘উচ্চাভিলাষী’ সংস্কার নির্বাচিত সরকারের জন্য হজম করা কঠিন হতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

তবে তিনি আশা প্রকাশ করেন, পুরোটা না হলেও সংস্কারের মূল নির্যাসটুকু নির্বাচিত সরকার গ্রহণ করবে কারণ জনগণের চাহিদার সঙ্গে মিল রেখেই তাদের কাজ করতে হবে।
টিবিএস রিপোর্ট
01 December, 2025, 05:50 pm
Last modified: 01 December, 2025, 06:13 pm
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি উচ্চাভিলাষী সংস্কার করে ফেলেছে যা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য হজম করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে তিনি আশা প্রকাশ করেন, পুরোটা না হলেও সংস্কারের মূল নির্যাসটুকু নির্বাচিত সরকার গ্রহণ করবে কারণ জনগণের চাহিদার সঙ্গে মিল রেখেই তাদের কাজ করতে হবে।

সোমবার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংস্কার কার্যক্রমের প্রভাব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'অধ্যাদেশের মাধ্যমে অনেক বড় বড় সংস্কার হচ্ছে। কখনো কখনো আমরাও এর পুরো প্রভাব বুঝে উঠতে পারছি না। তবে এগুলো দীর্ঘদিন ধরে সংস্কার কমিটির সুপারিশ ছিল এবং মন্ত্রণালয় থেকেও আমরা বহু প্রস্তাব এগিয়ে নিয়েছি।'

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সম্প্রতি বিচার বিভাগকে স্বাধীন বা পৃথকীকরণের যে অধ্যাদেশ হয়েছে তাতে পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় নিবিড়ভাবে যুক্ত ছিল। বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু দেওয়া হয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে বিষয়টি নতুন সরকারের জন্য অস্বস্তিকর হতে পারে। কারণ, এখন ম্যাজিস্ট্রেটদের প্রতিদিনের সিদ্ধান্ত- জামিন, রিমান্ড বা দণ্ড কোনোটিই আর আইন মন্ত্রণালয়ের হাতে নেই। নতুন সরকার অবশ্যই বিষয়গুলো পুনর্বিবেচনা করবে।'

চলমান অস্থিরতা ও দাবি-দাওয়া প্রসঙ্গে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'আমাদের হাতে সময় খুবই কম অথচ এই সময়ে প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের শিক্ষকরা ধর্মঘটে যাচ্ছেন, যখন সামনেই পরীক্ষা। সবার মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে এটাই শেষ সুযোগ, এখনই যা পারো আদায় করো। সরকারের তফসিল ঘোষণা হয়ে গেলে আর কিছু করা যাবে না এমন ভাবনা থেকে দুই দিনের আল্টিমেটাম দেওয়া হচ্ছে। এটি আমার কাছে অদ্ভুত লাগে।'

সর্বস্তরে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা কি খুব অস্থির হয়ে গেছি? এখনই না পেলে আর কখনো পাব না এমন মনে হয় কেন? এই অস্থিরতা থেকে সমাজ, রাজনীতি, শিক্ষক ও ছাত্র সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশ ভালো হোক তা সবাই চায় কিন্তু তার জন্য একটি সুস্থির পরিবেশ দরকার যেখানে ছাত্ররা পড়বেন, গবেষকরা গবেষণা করবেন এবং পরিকল্পনাবিদরা পরিকল্পনা করবেন। দেশের সব সমস্যার দায় মাথায় নিয়ে কেউ টিকতে পারে না। নিজের জায়গায় দায়িত্ব পালন করলেই দেশ এগিয়ে যাবে।'

এ সময় বিদেশি পরামর্শকদের যোগ্যতা নিয়ে কঠোর সমালোচনা করেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, 'আমরা তাদের কাছে এমন পরামর্শ চাই, যেগুলো প্রযুক্তিগতভাবে সাহায্য করতে পারবে, রপ্তানি বাড়াতে ও শিল্পখাতকে উন্নত করতে পারবে। কিন্তু ওই জায়গাগুলোতে তাদের কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ হলো ক্ষুদ্র ঋণ কীভাবে ভালো করা যায় কিংবা কীভাবে তেলে মাথায় তেল দেওয়া যায়। বাল্যবিবাহ কমানো বা সমাজসেবায় উদ্বুদ্ধ করার মতো বিষয়গুলোই তাদের এজেন্ডা যা আমার কাছে অনেকটাই 'বায়বীয়' মনে হয়। কারণ, যারা বিদেশ থেকে পরামর্শ দিতে আসেন, তাদের অনেকেরই নিজ দেশে কর্মসংস্থান নেই।'
 

Related Topics

টপ নিউজ

পরিকল্পনা উপদেষ্টা / সরকার / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]