Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
বিএনপি সরকার গঠন করলে দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স গঠন করা হবে: শামা ওবায়েদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2025, 07:45 pm
Last modified: 19 November, 2025, 07:52 pm

Related News

  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

বিএনপি সরকার গঠন করলে দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স গঠন করা হবে: শামা ওবায়েদ

তিনি বলেন, ‘দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধূলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধূলার চর্চা বাড়লে, সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।’
টিবিএস রিপোর্ট
19 November, 2025, 07:45 pm
Last modified: 19 November, 2025, 07:52 pm
ছবি: টিবিএস

বিএনপি সরকার গঠন করলে দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, 'বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান বদ্ধপরিকর। এসব স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে প্রতিটি জেলার ছাত্র-ছাত্রীরা খেলাধূলার সুযোগ পাবে।'

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্রি হাইস্কুল মাঠে মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, 'দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধূলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধূলার চর্চা বাড়লে, সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।'

তিনি আরও বলেন, 'আগামীর লক্ষ্য হবে মাদকমুক্ত দেশ গড়া। আর সেই প্রত্যয়ে আমরা মাদককে না বলব। যারা মাদকের ব্যবসা করে, তাদেরকে পুলিশে সোপর্দ করতে হবে। আর যারা মাদক খায় তাদেরকে বোঝাতে হবে, তারা যেন মাদক থেকে দূরে থাকেন।'

এই বিএনপি নেত্রী বলেন, 'বাংলাদেশের ক্রীড়া জগৎ আজ যে পর্যন্ত এসেছে, তার জন্য আরাফাত রহমান কোকোর ভূমিকা অপরিসীম। বিএনপি সব সময় খেলাধূলাকে প্রাধান্য দিয়ে এসেছে। যারা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে সবসময় সার্বিক সহযোগিতা করে এসেছে বিএনপি।'

আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

ফাইনাল খেলায় ফরিদপুর একাদশ ২-১ গোলে নগরকান্দা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Related Topics

টপ নিউজ

বিএনপি / শামা ওবায়েদ / স্পোর্টস কমপ্লেক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]