Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2025, 06:45 pm
Last modified: 18 November, 2025, 07:16 pm

Related News

  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 
  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সিট পুড়ে গেছে।'
টিবিএস রিপোর্ট
18 November, 2025, 06:45 pm
Last modified: 18 November, 2025, 07:16 pm
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন সম্ভার পেট্রোল পাম্পের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে এই ঘটনা ঘটে।

তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত,  সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

বাসটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হয় বলে জানা যায়।

পুলিশ জানায়, তারা ধারণা করছেন যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে।

বাসের চালক রেজাউল গণমাধ্যমকে জানান, বিকালে যাত্রী আনার জন্য খালি বাস নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ডিইপিজেড সংলগ্ন সম্ভার পেট্রোল পাম্পের সামনে আসার পর পিছন থেকে আগুনের তাপ অনুভব করায় পেছনে তাকিয়ে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখেন তিনি। এরপর দ্রুত বাস থামিয়ে বাস থেকে নেমে যান তিনি।

ছবি: সংগৃহীত

তিনি জানান, পরে আশেপাশের লোকজনের সহায়তায় বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রথমে বাসের পিছনের ৬ সিটে আগুন লাগে। কোনো কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা না।

তবে কাউকে বাসে আগুন লাগাতেও দেখেননি বলেও জানান তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সিট পুড়ে গেছে।'

আগুনে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি জানাতে পারেননি এই কর্মকর্তা। 

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) মো. আরাফাতুল ইসলাম টিবিএসকে বলেন, 'প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। বাসে কোনো যাত্রী ছিল না।'

Related Topics

টপ নিউজ

বাস / আগুন / আশুলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 
  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]