Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 08:25 pm
Last modified: 15 November, 2025, 09:31 pm

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা তো অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপনাদের যত বিলবোর্ড-পোস্টার দেখলাম, তা তো অন্য কোনো দলের দেখলাম না।’
টিবিএস রিপোর্ট
15 November, 2025, 08:25 pm
Last modified: 15 November, 2025, 09:31 pm
ছবি: সংগৃহীত

নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেছেন, নির্বাচন যত পিছিয়ে যাবে, দেশ তত দুর্বল হয়ে পড়বে। তাই প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় পিছিয়ে দিতে একটি দল ষড়যন্ত্র করছে। জামায়াতের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'আপনারা তো অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপনাদের যত বিলবোর্ড-পোস্টার দেখলাম, তা তো অন্য কোনো দলের দেখলাম না।'

পানি বণ্টন ইস্যুতে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, '২০২৬ সালে বাংলাদেশ-ভারত পানি বণ্টন চুক্তি শেষ হবে। আমরা জানি না এরপর ভারত কী পদক্ষেপ নেবে। আগামী নির্বাচনে যে সরকার আসবে, সে সরকার যদি শক্তিশালি না হয় তাহলে পদ্মার পানিতে আরও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।'

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন তিনি। সেখানে ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ–ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি চলছে। ওই কর্মসূচির ধারাবাহিকতায় শনিবারের এই গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের জন্য ভোট চান।
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি / ভারত / নির্বাচন / জামায়াত ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]