Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
এনসিপি’র চিকিৎসক সংগঠনের আত্মপ্রকাশ, ১৪২ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 10:10 pm
Last modified: 12 November, 2025, 10:10 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

এনসিপি’র চিকিৎসক সংগঠনের আত্মপ্রকাশ, ১৪২ সদস্যের কমিটি গঠন

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংগঠনটির ১৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লাহ।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 10:10 pm
Last modified: 12 November, 2025, 10:10 pm
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত পেশাজীবী চিকিৎসকদের নতুন সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)- আত্মপ্রকাশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংগঠনটির ১৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

এসময় এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ড্যাব, এনডিএফ ও নার্সেস অ্যাসোসিয়েশনসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণা করে এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 'শুধু এনএইচএ'র ডাক্তার হলে পদায়ন-প্রমোশন হবে, সুবিধা পাবেন; এমনটা নয়। সবার জন্য মেধা-যোগ্যতার ভিত্তিতে সবকিছু হবে। চিকিৎসক ও রোগীদের জন্য আমরা ইনসাফ কায়েম করব।'

এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, 'স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন প্রয়োজন। শুধু সেবাদাতা নয়, সেবাগ্রহীতার দিকও বিবেচনা করতে হবে।'

তিনি বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের অনেক পরিবর্তন প্রয়োজন, সেটি ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স নিশ্চিত করবে, আশা করি।'

তিনি আরও বলেন, 'আমরা চাই জুলাইয়ের দিনগুলোর মতো, চিকিৎসা পাওয়ার অধিকার কারো রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করবে না।' 

নবগঠিত এই কমিটির আহ্বায়ক শিশুবিশেষজ্ঞ অধ্যাপক ডা. সদরুল আলম বলেন, 'আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর। এটাকে বিভিন্ন দেশের তুলনায় একটা মানে উন্নীত করতে চাই।'

তিনি বলেন, 'আমরা ট্রান্সপারেন্ট, ডেমোক্রেটিক ও ইনসাফের ভিত্তিতে স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু, জাতীয় যুবশক্তির সদস্যসচিব জাহিদুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান, বিসিএস ডক্টরস ফোরামের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান, নবগঠিত কমিটির সদস্য সচিব ডা. আব্দুল আহাদ, মুখ্য সংগঠক ডা. ইউসুফ জামিল তিহান ও মুখ্য সমন্বয়ক ডা. হুমায়ুন কবির হিমু।

Related Topics

টপ নিউজ

এনসিপি / চিকিৎসক সংগঠন / জাতীয় নাগরিক পার্টি / ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]