Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
পৃথক মামলায় স্ত্রী-সন্তানসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি ও বিডি লিমিটেডের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 03:25 pm
Last modified: 12 November, 2025, 03:25 pm

Related News

  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • রূপালী ব্যাংকের নতুন পরিচালক হলেন সাইফুল ইসলাম
  • রুপালী ব্যাংকের ফোর্সড লোন ১.৮৭ বিলিয়ন ডলার, আরও দুর্বল হচ্ছে আর্থিক অবস্থা
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের সাবেক এমডি সাফিকুরসহ ৪ জন রিমান্ডে

পৃথক মামলায় স্ত্রী-সন্তানসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি ও বিডি লিমিটেডের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অভিযোগ রয়েছে ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের এমডি থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 03:25 pm
Last modified: 12 November, 2025, 03:25 pm
ছবি: সংগৃহীত

রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ তার স্ত্রী ও সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। অপরদিকে আরেক মামলায় অ্যালায়েন্ট এনার্জি সল্যুউশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফের বিরুদ্ধে একই আদেশ জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন—ওবায়েদ উল্লাহর স্ত্রী মর্জিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, ছেলে জুনায়েদ জুলকার নায়েন ভিয়ান ও জুলুন সাফওয়ান এবং মেয়ে তাসমিয়া তারাল্গুন নাওমী।

এছাড়া প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অ্যালায়েন্ট এনার্জি সল্যুউশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছেন একই আদালত।

দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের এমডি থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। বিশেষ করে তিনি পুত্রের বিদেশে পড়াশোনার খরচ মেটাতে ঋণের অর্থ ব্যয় করেন।

এছাড়া ওবায়েদ উল্লাহ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে টাকা গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানসমূহে অর্থ স্থানান্তরের প্রমাণ মিলেছে। এসব কার্যক্রম অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত।

আবেদনে আরও বলা হয়, যেহেতু তার দুই সন্তান ইতোমধ্যে দেশত্যাগ করেছেন, তাই ওবায়েদ উল্লাহসহ পরিবারের অন্যান্য সদস্যরাও দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে দুদক আবেদন করে।

অন্যদিকে, দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান অ্যালায়েন্ট এনার্জি সল্যুউশন (বিডি) লিমিটেডের এমডি কাজী হাসান শরীফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, কাজী হাসানের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগের প্রেক্ষিতে তিনি দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা একান্ত প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

দুর্নীতি দমন কমিশন (দুদক) / রূপালী ব্যাংক / সাবেক এমডি / স্ত্রী-সন্তান / অ্যালায়েন্ট এনার্জি সল্যুউশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফ / ওবায়েদ উল্লাহ আল মাসুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • রূপালী ব্যাংকের নতুন পরিচালক হলেন সাইফুল ইসলাম
  • রুপালী ব্যাংকের ফোর্সড লোন ১.৮৭ বিলিয়ন ডলার, আরও দুর্বল হচ্ছে আর্থিক অবস্থা
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের সাবেক এমডি সাফিকুরসহ ৪ জন রিমান্ডে

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]