Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের বিলাসবহুল ৩১ গাড়ি সরকারকে হস্তান্তরের নির্দেশ এনবিআরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 01:05 pm
Last modified: 12 November, 2025, 01:07 pm

Related News

  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের বিলাসবহুল ৩১ গাড়ি সরকারকে হস্তান্তরের নির্দেশ এনবিআরের

বিলুপ্ত সংসদের কিছু সদস্য বিশেষ শুল্কমুক্ত সুবিধায় এই গাড়িগুলো আমদানি করেছিলেন। তবে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে কি না, তা জানতে চেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস নির্দেশনা চাইলে, এনবিআর গত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে জানায়— এসব গাড়ি খালাসের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য নয়।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 01:05 pm
Last modified: 12 November, 2025, 01:07 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অখালাসকৃত [খালাস না হওয়া] ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দিয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বুধবার (১২ নভেম্বর) এনবিআরের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলুপ্ত সংসদের কিছু সদস্য বিশেষ শুল্কমুক্ত সুবিধায় এই গাড়িগুলো আমদানি করেছিলেন। তবে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে কি না, তা জানতে চেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস নির্দেশনা চাইলে, এনবিআর গত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে জানায়— এসব গাড়ি খালাসের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য নয়। ফলে আমদানিকারকদের স্বাভাবিক হারে শুল্ক-কর পরিশোধ করে গাড়ি খালাস করতে হতো।

কিন্তু আমদানিকারকরা নির্ধারিত শুল্ক-কর পরিশোধ না করায় গাড়িগুলো খালাস হয়নি। ফলে কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৯৪(৩) অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়। নিলামে কোনো বিডার গাড়িগুলোর যৌক্তিক মূল্য প্রস্তাব না দেওয়ায় সেগুলো বিক্রি না করে জনস্বার্থে ব্যবহারের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনবিআর জানিয়েছে, শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত ৩১টি গাড়ির মোট প্রদেয় শুল্ক ও করের পরিমাণ ২৬৯ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। এর মধ্যে সর্বোচ্চ একক গাড়ির প্রদেয় শুল্ক-কর ৯ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা এবং সর্বনিম্ন ৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।

এনবিআর বিজ্ঞপ্তিতে আরও জানায়, ভবিষ্যতে যদি সংশ্লিষ্ট আমদানিকারকরা প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করতে চান, তবে চট্টগ্রাম কাস্টমস হাউস আইন অনুযায়ী শুল্কায়ন সম্পন্ন করে গাড়িগুলো তাদের অনুকূলে খালাস করতে পারবে। সেক্ষেত্রে সরকারি যানবাহন অধিদফতর কাস্টমস কর্তৃপক্ষকে গাড়িগুলো ফেরত দেবে।

Related Topics

টপ নিউজ

এনবিআর / শুল্কমুক্ত গাড়ি আমদানি / সাবেক সংসদ সদস্য / দ্বাদশ জাতীয় সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]