Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
তিতাস গ্যাসক্ষেত্রে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনে মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে
11 November, 2025, 07:10 pm
Last modified: 11 November, 2025, 07:14 pm

Related News

  • ইরানি হামলার পর এলএনজি উৎপাদন স্থগিত করলো কাতার
  • গ্যাসের ঘাটতি দূর করতে তিতাস ফিল্ডে ৬ ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, আরও কূপ খননের পরিকল্পনা
  • সিলেটে পুরনো কূপে নতুন করে মিলল গ্যাস
  • হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু, উৎপাদন বাড়বে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট
  • ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে পাঠাতে সাড়ে ৪ হাজার কোটি টাকার পাইপলাইনের পরিকল্পনা

তিতাস গ্যাসক্ষেত্রে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনে মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএফসিএল।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে
11 November, 2025, 07:10 pm
Last modified: 11 November, 2025, 07:14 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের পুরোনো এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএফসিএল।

এতে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই (কূপ নং ১১ ও ১২) এবং লোকেশন-জি (কূপ নং ১৭, ১৮ ও ২৭) থেকে দীর্ঘদিন গ্যাস উৎপাদনের ফলে কূপসমূহের ওয়েলহেড প্রেসার ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় এবং জাতীয় গ্রিড লাইনের প্রেসারের তুলনায়, ওয়েলহেড প্রেসার কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এ সমস্যা থেকে উত্তরণে, ওয়েলহেড প্রেসার বাড়িয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই এবং লোকেশন-জি তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প হাতে নেয় বিজিএফসিএল কর্তৃপক্ষ।

বিজিএফসিএল জানায়, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে কম্প্রেসর স্থাপন কাজ শুরু হয়। ইতোমধ্যে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের পর টেস্টিং কমিশনিং ও পারমরমেন্স টেষ্ট রান সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ওয়েলহেড কম্প্রেসরের মাধ্যমে তিতাস গ্যাস ফিল্ডের  লোকেশন-ই থেকে দৈনিক প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং লোকেশন-জি থেকে প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে- যা আগের তুলনায় ২২ মিলিয়ন ঘনফুট বেশি। এছাড়াও গ্যাসের উপজাত হিসেবে তিতাসের লোকেশন-জি এবং ই থেকে দৈনিক প্রায় ৩৬ ব্যারেল কনডেনসেট উৎপাদন হচ্ছে।

এছাড়াও দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা পূরণের লক্ষ্যে তিতাস, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার (১ম সংশোধিত); তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন; তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ শীর্ষক ৪টি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিএফসিএল।

Related Topics

টপ নিউজ

তিতাস গ্যাসক্ষেত্র / বিজিএফসিএল / গ্যাস উত্তোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • ইরানি হামলার পর এলএনজি উৎপাদন স্থগিত করলো কাতার
  • গ্যাসের ঘাটতি দূর করতে তিতাস ফিল্ডে ৬ ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, আরও কূপ খননের পরিকল্পনা
  • সিলেটে পুরনো কূপে নতুন করে মিলল গ্যাস
  • হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু, উৎপাদন বাড়বে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট
  • ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে পাঠাতে সাড়ে ৪ হাজার কোটি টাকার পাইপলাইনের পরিকল্পনা

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]