Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলি করে সরোয়ার হত্যায় গ্রেপ্তার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2025, 05:20 pm
Last modified: 07 November, 2025, 05:38 pm

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলি করে সরোয়ার হত্যায় গ্রেপ্তার ২

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁওয়ে র‌্যাব-৭ এর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
টিবিএস রিপোর্ট
07 November, 2025, 05:20 pm
Last modified: 07 November, 2025, 05:38 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি করে 'সন্ত্রাসী' সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁওয়ে র‌্যাব-৭ এর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

গ্রেপ্তারেরা হলেন- হেলাল হোসেন ওরফে মাছ হেলাল ও আলাউদ্দিন। গ্রেপ্তার দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

সংবাদ সম্মেলনে র‌্যাব ৭- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদের হাজিরপুল এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। সরোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দুজন র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তবে সন্ত্রাসী সাজ্জাদ আলীসহ মামলার অন্য আসামিদের সঙ্গে চলাফেরার কথা স্বীকার করেছেন।

র‌্যাব আরও জানায়, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে রিমান্ডের প্রয়োজন রয়েছে। 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন শুক্রবার বিকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'র‌্যাবের হাতে গ্রেপ্তার আসামিদের হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।'

এর আগে গত ৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর চালিতাতলী খন্দকারপাড়ার জনসম্মুখে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ'র নির্বাচনি জনসংযোগের সময় প্রকাশ্যে পিঠে পিস্তল ঠেকিয়ে সরোয়ার হোসেন বাবলাকে খুন করা হয়। এসময় এরশাদ উল্লাহসহ আরেও দুজন আহত হয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত। 

সরোয়ার হোসেন বাবলার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরোয়ারের বাবা আবদুল কাদের বাদী বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজীদ থানায় একটি মামলা দায়ের করেছেন। বিদেশে পলাতক 'সন্ত্রাসী' সাজ্জাদ আলীসহ সাতজনের নামোল্লেখ করে ২২ জনকে আসামি করা হয়েছে মামলাটিতে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, 'এরশাদ উল্লাহ'র প্রচারণার সময় সংঘটিত ওই গুলিবর্ষণের মূল লক্ষ্য ছিল সরোয়ার হোসেন বাবলা।'

অন্যদিকে, এই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই বৃহস্পতিবার দুপুরে একইস্থানে গুলিবিদ্ধ হন মো. ইদ্রিস আলী নামে এক এক অটোরিকশাচালক।

র‌্যাব জানায়, এ ঘটনায় আরমান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে গুলি করার সঙ্গে 'সন্ত্রাসী' শহীদুল ইসলাম ওরফে বুইস্যা ও মিজান জড়িত।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বিএনপির জনসংযোগ / গুলি / হত্যা / সরোয়ার হোসেন বাবলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]