Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
চট্টগ্রামে সরোয়ার হত্যার পরদিন একইস্থানে রিকশাচালক গুলিবিদ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 10:10 pm
Last modified: 06 November, 2025, 10:13 pm

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা

চট্টগ্রামে সরোয়ার হত্যার পরদিন একইস্থানে রিকশাচালক গুলিবিদ্ধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বায়েজিদ থানার কুয়াইশ চালিতাতলী এলাকায় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত অটোরিকশা চালক মো. ইদ্রিস আলীকে আজ বেলা পৌনে ৩টায় হাসপাতালে আনা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 10:10 pm
Last modified: 06 November, 2025, 10:13 pm
মানচিত্রে চট্টগ্রামের চালিতাতলী এলাকা।

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী সরোয়ার খুন হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই একই স্থান নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় আজ (৬ নভেম্বর) বিকেলে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অটোরিকশাচালকের নাম মো. ইদ্রিস আলী (৩৭)। তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মাহফুজের বাড়ির মৃত ইউসুফের ছেলে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বায়েজিদ থানার কুয়াইশ চালিতাতলী এলাকায় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত অটোরিকশা চালক মো. ইদ্রিস আলীকে আজ বেলা পৌনে ৩টায় হাসপাতালে আনা হয়েছে।'

তিনি বলেন, 'তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভালো।'

তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন টিবিএসকে বলেন, 'আমরা এ ঘটনা শুনেছি। এরপর পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ ঘটনাস্থলে গিয়ে কিছুই পাইনি।'

এর আগে গতকাল বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চালিতাতলী খন্দকারপাড়ার জনসম্মুখে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ'র নির্বাচনি জনসংযোগের সময় প্রকাশ্যে পিঠে পিস্তল ঠেকিয়ে সরোয়ার হোসেন বাবলাকে খুন করা হয়।

পুলিশ জানিয়েছে, সরোয়ার হোসেন বাবলার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, এরশাদ উল্লাহ'র প্রচারণার সময় সংঘটিত ওই গুলিবর্ষণের মূল লক্ষ্য ছিল সরোয়ার হোসেন বাবলা।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সরোয়ার হোসেন বাবলা / হত্যা / রিকশাচালক / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]