Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বিএনপি নেতা মোবাশ্বেরকে মনোনয়নের দাবিতে কুমিল্লায় রেলপথ অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 08:35 pm
Last modified: 05 November, 2025, 08:53 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

বিএনপি নেতা মোবাশ্বেরকে মনোনয়নের দাবিতে কুমিল্লায় রেলপথ অবরোধ

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 08:35 pm
Last modified: 05 November, 2025, 08:53 pm
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। আজ বুধবার বিকেলে তারা এ কর্মসূচি পালন করেন। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।  

রেলপথ অবরোধকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে স্লোগান দেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অবরোধের ফলে ঢাকাগামী আন্তনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

অবরোধ চলাকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তখন বিএনপির সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে নৌকার পক্ষে কাজ করেছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। তিনি সব সময় নির্যাতিত নেতা-কর্মীদের পাশে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।

এদিকে, মনোনয়নবঞ্চিত হওয়ায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিক্ষোভ করেছেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / মনোনয়ন / বিক্ষোভ / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]