Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
গণভোট নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে জামায়াত, ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 05:05 pm
Last modified: 05 November, 2025, 06:26 pm

Related News

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট রাজধানীতে গণমিছিল করবে জামায়াত
  • জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চায়নি জামায়াত, অবস্থান স্পষ্ট করা উচিত: সংসদে মির্জা ফখরুল
  • ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ

গণভোট নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে জামায়াত, ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময় গণভোট করার দাবি জানিয়েছে জামায়াত।’
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 05:05 pm
Last modified: 05 November, 2025, 06:26 pm
ছবি: সংগৃহীত

গণভোট আয়োজনের বিষয়ে আগামীকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া আগামী ১১ তারিখ রাজধানীতে সমাবেশ করবে দলটি।

বুধবার (৫ নভেম্বর) ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় তিনি বলেন, 'জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময় গণভোট করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।'

তিনি আরও জানান, এ বিষয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে তারা চিঠি দেবে এবং আগামী ১১ তারিখ রাজধানীতে সমাবেশ করবে।

এনসিপির সঙ্গে জামায়াত জোট করছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা সরাসরি কারো সঙ্গে জোট করছি না।'

তিনি আরও বলেন, 'যুগপৎ আন্দোলনে জামায়াতের সঙ্গে থাকা ৭টি দলসহ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। একই আসনে তারা সবাই প্রার্থী দেবে না।'

তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

এনসিপি আপনাদের কাছে কত আসন চেয়েছে এ প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, 'আমি তো আগেই বলেছি আমরা সুনির্দিষ্ট আসন নিয়ে আলোচনা এখনও শুরু করিনি। সেটা এনসিপি হোক বা আরেকটা হোক।'

তিনি বলেন, 'আমরা এখন আন্দোলন ও ডায়ালগ দুইটাই চালায় যাচ্ছি ইলেকশনের মৌলিক বিষয়গুলো নিয়ে।'

এক প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, 'গণভোটের বিষয়ে আটটি দল ৩ নভেম্বর বসেছিলাম। পাঁচ দফা দাবির মধ্যে আদেশ জারির বিষয়ে ফোকাস দিয়েছি আমরা। দেরি হয়ে যাচ্ছে। সপ্তাহ পার হলেও দ্রুত জারির জন্য বলেছি। গণভোট এ আদেশকে শক্তিশালী করবে।'

জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি জানান, এ গণভোট যেনতেন ভাবে যেন না হয়। একদিনে ভোট হলে তা যেনভাবে হবে।

তিনি আরও বলেন, 'সংসদ নির্বাচন ও গণভোট হলে নানা জটিলতা হবে। সবার এটেনশন থাকবে প্রার্থীর দিকে। গণভোট গৌণ হয়ে যাবে। পাতানো ফাঁদে পা দেওয়া সুযোগ নেই। নির্বাচনের আগে যে কোনো দিন হতে হবে।'

ইসির কাছেও জামায়াত বিষয়টি তুলে ধরেছে জানিয়ে তিনি বলেন, 'ইসি বলেছে যে সরকার যদি বলে সরকারের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করবে। আগামীকাল সকালে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবো। আমাদের দাবি সুস্পষ্ট, গণভোট যেন সংসদ নির্বাচনের আগে এবং পৃথক দিবসে হয়।'

তিনি জানান, তারা আরপিও সংশোধনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে যেভাবে তারা (ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ) স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সেভাবে ভোট দেখতে চায় জামায়াত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, 'আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনে বাধা হয় এমন কিছু হলে যেন কঠোরভাবে দমন করে সরকার, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেনাবাহিনী এখন যেভাবে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, এটাও কার্যকর থাকবে এবং ভোটে আইন-শৃঙ্খলার কাজও করবে।'

এর আগে, দুপুর সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর ২ সদস্যর প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / গণভোট / সমাবেশ / প্রধান উপদেষ্টা / চিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট রাজধানীতে গণমিছিল করবে জামায়াত
  • জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চায়নি জামায়াত, অবস্থান স্পষ্ট করা উচিত: সংসদে মির্জা ফখরুল
  • ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]