Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
রাজধানীর মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 02:05 pm
Last modified: 04 November, 2025, 02:06 pm

Related News

  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর

রাজধানীর মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 02:05 pm
Last modified: 04 November, 2025, 02:06 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধারের পর রাতে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে মাহফুজার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, বকশীবাগের একটি বাসার নিচতলায় স্বামীর সঙ্গে থাকতেন মাহফুজা। স্থানীয় একটি টেইলার্সে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ও পরে বিয়ে হয়। সোমবার তাদের ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন আশিকুর রহমান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।'

নিহত তরুণীর ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। ছয় বছর আগে সুরভীর সঙ্গে আশিকুরের বিয়ে হয়। তাদের মেহেদি হাসান নামে চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

তিনি আরও বলেন, দুই বছর আগেও আশিকুর তার বোনকে মারধর করেছিলেন। তখন সুরভী সংসার করবে না বলে জানালেও পরে আবার ফিরে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে সুরভীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 

হৃদয় খান বলেন, সোমবার পুলিশের মাধ্যমে তারা খবর পান। এরপর গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের বাসায় বোনের বস্তাবন্দি লাশ দেখতে পান।

Related Topics

টপ নিউজ

মরদেহ উদ্ধার / ঢাকা / হত্যা / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]