Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য স্পষ্ট না: আলতাফ পারভেজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 05:50 pm
Last modified: 30 October, 2025, 05:58 pm

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অন্তর্বর্তী সরকারের আমলে বা আগে কোনো অগ্রগতি হয়নি: শামা ওবায়েদ
  • ২০২৩ সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বেশি পরিবার ঘুষ-দুর্নীতির শিকার: টিআইবি
  • অন্তর্বর্তী সরকারের ১ বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি
  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির

জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য স্পষ্ট না: আলতাফ পারভেজ

তিনি বলেন, ‘জুলাই সনদ ও বাস্তবায়ন আদেশ নিয়ে রাজনীতিতে সিরিয়াস বিভক্তি শুরু হয়েছে। এই বিভক্তি মূলত সরকারই সৃষ্টি করেছে।’
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 05:50 pm
Last modified: 30 October, 2025, 05:58 pm

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেছেন, জুলাই সনদ ও বাস্তবায়ন আদেশ নিয়ে রাজনীতিতে বিভক্তি শুরু হয়েছে। সরকার কি চাইছে, সেটা বোঝা মুশকিল।

তিনি বলেন, 'জুলাই সনদ ও বাস্তবায়ন আদেশ নিয়ে রাজনীতিতে সিরিয়াস বিভক্তি শুরু হয়েছে। এই বিভক্তি মূলত সরকারই সৃষ্টি করেছে। সরকার কি চাইছে, সেটা বোঝা মুশকিল। সরকার যদি চায় রাজনীতিতে সংঘাত বাড়ুক, তাহলে তো কিছু বলার থাকে না।'

তিনি সতর্ক করে বলেন, 'রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত যত বাড়বে, বিনিয়োগকারীরা ততো বেশি শংকিত হবে। এমনিতেই এক বছর ধরে বিদেশি বিনিয়োগ নেই, দেশি বিনিয়োগও নেই। আর দুষ্টচক্রের মতো বেকারত্ব ও দারিদ্র্য বাড়ছে, সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।'

'এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে দক্ষিণপন্থিরা নানা প্রচার-অপপ্রচারে লিপ্ত হচ্ছে এবং রাজনীতিতে জায়গা দখল করে নিচ্ছে,' তিনি যোগ করেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'বিভিন্ন দেশ ও সমাজে দেখা যায়, রাজনীতিতে বিভেদ হলে রাজনৈতিক দলগুলো ও সরকার উদ্যোগী হয়ে সেই বিভেদ দূর করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে এবার যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে, তা অনিশ্চিত করতেই যদি নানা উদ্যোগ নেওয়া হয়, তাহলে তা খুবই উদ্বেগজনক।'

তিনি বলেন, 'ঐকমত্য কমিশনের সুপারিশে যে ৪৮টি বিষয় অর্ন্তভূক্ত করা হয়েছে, সেখানে কোনো কোনো বিষয়ে নোট অব ডিসেন্ট ছিল, সেগুলোকেও গণভোটে পাঠানো হয়েছে, যা খুবই উদ্বেগজনক।'

আলতাফ পারভেজ বলেন, 'সবাই ধরে নিয়েছিল যে, রাজৈনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, সেসব বিষয়ে গণভোট হবে। সবাই এটার জন্য প্রস্তুতও ছিল। কিন্তু এখন যেভাবে নোট অব ডিসেন্টে থাকা বিষয়গুলোকেও গণভোটের মধ্যে ফেলে দিচ্ছে, এমন বিতর্কিত গণভোটের জন্য কোনো দল প্রস্তুত ছিল না। এটা খুবই সন্দেহজনক ও শঙ্কাজনক।'

তিনি আরও বলেন, 'এর মধ্য দিয়ে জনগণকেও বিপদের মধ্যে ফেলছে সরকার। একটি হ্যাঁ/না ভোটের মাধ্যমে জনগণের কাছে ৪৮টি বিষয়ে মতামত চাওয়া হচ্ছে। একটি ভোটের মাধ্যমে এতগুলো বিষয়ে মতামত দেওয়া জনগণের জন্যও বিপদের কারণ হয়ে দাঁড়াবে।'
 
Related Topics

টপ নিউজ

আলতাফ পারভেজ / নির্বাচন / জুলাই সনদ / গণভোট / রাজনৈতিক দল / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অন্তর্বর্তী সরকারের আমলে বা আগে কোনো অগ্রগতি হয়নি: শামা ওবায়েদ
  • ২০২৩ সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বেশি পরিবার ঘুষ-দুর্নীতির শিকার: টিআইবি
  • অন্তর্বর্তী সরকারের ১ বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি
  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]