Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ ক্ষমা প্রার্থনা করেনি: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2025, 09:05 pm
Last modified: 26 October, 2025, 09:09 pm

Related News

  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ ক্ষমা প্রার্থনা করেনি: তথ্য উপদেষ্টা

অপসাংবাদিকতার কথা বলে মাহফুজ আলম বলেন, ‘তারা নানা পরিচয়ে, সাংবাদিক ও বুদ্ধিজীবী পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন।’
টিবিএস রিপোর্ট
26 October, 2025, 09:05 pm
Last modified: 26 October, 2025, 09:09 pm
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। ফাইল ছবি: সংগৃহীত

'গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ ক্ষমা প্রার্থনা করেনি'—এ অভিযোগ তুলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রশ্ন তুলেছেন, তখন দায়িত্বশীলরা নীরব থাকলেও এখন কেন সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা টেলিভিশন টক শো অতিথিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে বড় বড় কথা বলছেন? তার মতে, অতীতে সাহস না দেখিয়ে এখন সমালোচনায় সরব হওয়াটা প্রশ্নের জন্ম দেয়।

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অপসাংবাদিকতার কথা বলে মাহফুজ আলম বলেন, 'গত ১৫ বছরে যারা অপসাংবাদিকতা করেছেন, কেউ অ্যাপোলজি পর্যন্ত করেনি। এখন তারা নানা পরিচয়ে, সাংবাদিক ও বুদ্ধিজীবী পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। তখন সাহস ছিল কোথায়?'

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন করার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি খারাপ মানুষদের (ব্যাড অ্যাপল) সরানো না যায় এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে যায়, তাহলে আক্রমণ হবেই। 'যারা ভায়োলেন্স করবে, তারা সুযোগ পেলে আজকেই আমাদের আক্রমণ করবে,' বলেন তিনি।

সরকারি হস্তক্ষেপ না করার বিষয়টি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, 'আমরা খুব বেশি ব্যবস্থার কথা বলিনি, কারণ আমরা চাই না যে কোনো হস্তক্ষেপ করি।'

সাংবাদিক সুরক্ষা আইনের দাবি নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই প্রশ্ন তুলছেন, যারা অতীতে ফ্যাসিবাদী শক্তির দোসর ছিল বা বিভিন্ন ক্ষমতাকেন্দ্রে থেকেছে, তাদের সুরক্ষা কেন দেওয়া হবে? স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর দালালির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কি এই সুরক্ষা পাবেন—এ প্রশ্নও তোলেন তিনি।

নতুন গণমাধ্যমের অনুমোদন ইস্যুতে তিনি জানান, দেশে 'বাকশালি ইকোসিস্টেম' বদলাতে হলে বিকল্প গণমাধ্যম তৈরি করতে হবে। পুরোনো বড় মিডিয়া হাউসগুলো নতুন কোনো অলটারনেটিভ মিডিয়ার জন্ম চায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অধিকাংশ গণমাধ্যমের মালিকানা এখনো আওয়ামী লীগের ঘনিষ্ঠদের হাতে। তারা দেশের বাইরে বসেও টেলিভিশন চ্যানেল ও পত্রিকা অফিস থেকে আয় করে যাচ্ছেন। এই পুরোনো বন্দোবস্ত ভাঙতেই নতুন দুটি মিডিয়ার অনুমোদন দেওয়া হচ্ছে।

প্রতিবেদনের কারণে পদ হারাতে হলেও নতুন গণমাধ্যমের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসবেন না জানিয়ে তিনি বলেন, দেশে 'ফ্রেশ ব্লাড' দরকার। যেহেতু কোনো মিডিয়া বন্ধ করা হচ্ছে না, তাই নতুন মিডিয়া প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা হবে।

Related Topics

টপ নিউজ

মাহফুজ আলম / তথ্য উপদেষ্টা / অপসাংবাদিকতা / ১৫ বছর / ক্ষমা চাওয়া / ড. মুহাম্মদ ইউনূস / বড় বড় কথা / টক শো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]