Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
চট্টগ্রামে আ.লীগ কার্যালয়ে ভাঙচুর: দখলের অভিযোগ অস্বীকার এনসিপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2025, 12:30 pm
Last modified: 23 October, 2025, 05:19 pm

Related News

  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ

চট্টগ্রামে আ.লীগ কার্যালয়ে ভাঙচুর: দখলের অভিযোগ অস্বীকার এনসিপির

এনসিপি মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, ‘আমরা দখল করতে যাইনি, শুধু অফিসের নতুন সেটআপ ভেঙে দিয়েছি। শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখে ছাত্র–জনতা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে। গত ১৬ বছর শেখ হাসিনা শেখ মুজিবকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন- এ নিয়ে মানুষের মধ্যে এখনও ক্ষোভ  আছে।’
টিবিএস রিপোর্ট
23 October, 2025, 12:30 pm
Last modified: 23 October, 2025, 05:19 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে আওয়ামী লীগের উত্তর জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নগরের দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উত্তর জেলা কার্যালয়ে একদল বিক্ষুব্ধ ছাত্র–জনতা ভাঙচুর চালায়। ভিডিও ফুটেজে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফ মঈনুদ্দিনসহ কয়েকজন তরুণ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন।

পরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, এনসিপি কার্যালয়টি দখল করেছে। তবে বুধবার (২২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এ অভিযোগ অস্বীকার করেন।

এনসিপি মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, 'আমরা দখল করতে যাইনি, শুধু অফিসের নতুন সেটআপ ভেঙে দিয়েছি। শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখে ছাত্র–জনতা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে। গত ১৬ বছর শেখ হাসিনা শেখ মুজিবকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন- এ নিয়ে মানুষের মধ্যে এখনও ক্ষোভ  আছে।'

তিনি আরও বলেন, 'গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রামে আওয়ামী লীগের অফিসগুলো পরিত্যক্ত ছিল। কিন্তু দুই মাস ধরে খবর পাচ্ছি অফিসগুলোতে কার্যক্রম চলছে, দরজা-জানালা লাগানো হচ্ছে, লোকজন আসা-যাওয়া করছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি।'

এদিকে পুলিশ বলছে, ঘটনাটি সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'ঘটনার বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। কোনো অভিযোগও পাইনি।'

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান টিবিএসকে বলেন, 'এ ঘটনায় কোনো মামলা হয়নি। আমরা কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / আওয়াম লীগ / চট্টগ্রাম / ভাঙচুর / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]