Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
যে কারণে মেট্রোরেল স্টেশনে প্রবেশ করে ভ্রমণ না করলেও গুনতে হবে ১০০ টাকা জরিমানা

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
23 October, 2025, 08:40 am
Last modified: 23 October, 2025, 08:44 am

Related News

  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

যে কারণে মেট্রোরেল স্টেশনে প্রবেশ করে ভ্রমণ না করলেও গুনতে হবে ১০০ টাকা জরিমানা

মূলত কৌশলী জালিয়াতি ঠেকাতে নতুন এ উদ্যোগ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মো. জাহিদুল ইসলাম
23 October, 2025, 08:40 am
Last modified: 23 October, 2025, 08:44 am
ছবি: জহির রায়হান/টিবিএস

ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে কার্ড স্ক্যান করে স্টেশনে প্রবেশ করে যাত্রা না করে একই স্টেশন দিয়ে বের হয়ে এলে এখন থেকে ১০০ টাকা জরিমানা দিতে হবে। তবে যাত্রীর বৈধ বা যৌক্তিক কোনো কারণে বের হওয়ার প্রয়োজন হলে টিকিট কাউন্টারে জানালে তিনি এই জরিমানা থেকে ছাড় পাবেন। মূলত জালিয়াতি ঠেকাতে নতুন এ উদ্যোগ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর আগে, মেট্রোরেল স্টেশনে প্রবেশের পর কেউ পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে গেলে কোনো ভাড়া বা জরিমানা দিতে হতো না।

সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। স্টেশনগুলোতে এ সংক্রান্ত নোটিশও টানানো হয়েছে।

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, 'সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ রয়েছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।'
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্রের কৌশলী জালিয়াতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। চক্রটি পাঁচ মিনিটের সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত বিনা ভাড়ায় ভ্রমণ করছিল।

ডিএমটিসিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "একটি সংঘবদ্ধ চক্র এমআরটি পাস বা র‍্যাপিড পাস ব্যবহার করে নিয়মিত বিনা ভাড়ায় ভ্রমণ করছিল। তাদের কৌশল ছিল বেশ অভিনব—তারা দল বেঁধে কাজ করত। একদল থাকত যাত্রার শুরুতে, আরেক দল গন্তব্য স্টেশনে। প্রথমে একজন সদস্য স্টেশনে কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে ঢুকত, তারপর সেই কার্ডটি ভেতরে থাকা সঙ্গীর হাতে পৌঁছে দিত। সঙ্গী আবার একই কার্ড স্ক্যান করে বেরিয়ে যেত। ফলে সিস্টেমে দেখা যেত, যাত্রী যে স্টেশন থেকে ঢুকেছে, সেখানে দিয়েই বের হয়েছে—ফলে কোনো ভাড়া কাটা হতো না।"

"অন্যদিকে, প্রথম ব্যক্তি কার্ড ছাড়া ট্রেনে উঠে গন্তব্যে পৌঁছাত, যেখানে তার সহযোগীরা তাকে বের হতে সাহায্য করত। এভাবে তারা প্রতিদিন বহুবার বিনা ভাড়ায় যাতায়াত করেছে।"

তিনি আরও বলেন, "যদি কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করার পর যৌক্তিক কারণে বের হতে চান, তবে টিকিট কাউন্টারে জানালেই বিষয়টি সমাধান করে দেওয়া হবে। এই ব্যবস্থা কেবল প্রতারণামূলকভাবে নিয়ম ভাঙা চক্রের জন্যই নেওয়া হয়েছে। সাধারণ যাত্রীরা এতে ভোগান্তিতে পড়বেন না।"

তবে ডিএমটিসিএলের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মেট্রোরেল স্টেশনগুলোর এন্ট্রি ও এক্সিট পয়েন্টে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এখন গেটগুলোতে তারা নেই। ফলে কেউ জালিয়াতি করলে তাকে চিহ্নিত করা যাচ্ছে না। তাই ডিএমটিসিএলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই পদক্ষেপের মাধ্যমে প্রতারণা রোধ করা এবং রাজস্ব ফাঁকি বন্ধ করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি যাত্রীদের নিয়ম মেনে মেট্রোরেল ব্যবহারের আহ্বান জানিয়েছে।

তবে ডিএমটিসিএলের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী। তাদের মতে, এতে সাধারণ যাত্রীরাই ভোগান্তিতে পড়বেন।

মেট্রোরেলের নিয়মিত যাত্রী শেওড়াপাড়ার শারমিন ইসলাম টিবিএসকে বলেন, "যখন জরুরি প্রয়োজনে স্টেশন থেকে বের হতে হবে, তখন সাধারণ যাত্রীদেরই বিপাকে পড়তে হবে। এমন পরিস্থিতিতে কীভাবে সমাধান পাওয়া যাবে, সে বিষয়ে স্টেশনগুলোতে স্পষ্ট নির্দেশনা থাকা দরকার।"

উত্তরার বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, "কার্ড স্ক্যান করতে ভুল হলে বা জরুরি প্রয়োজনে একই স্টেশন থেকে বেরিয়ে গেলে কেন ১০০ টাকা জরিমানা দিতে হবে? আগে ২০ টাকা থাকলেই জরুরি প্রয়োজনে স্টেশনে প্রবেশ করতে পারতাম। এসব নিয়ম  সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। যাত্রীদের ভোগান্তি বাড়ছে।"
 

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / জালিয়াতি / বিনা টিকিটে ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]