Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা, গাড়ি ছেড়ে মোটরসাইকেলে উঠলেন উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2025, 04:15 pm
Last modified: 08 October, 2025, 08:07 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • দ্রুতগতির ঢাকা-সিলেট করিডোর: সময় ৮৯% পেরোলেও প্রকল্পের অগ্রগতি মাত্র ২১%

মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা, গাড়ি ছেড়ে মোটরসাইকেলে উঠলেন উপদেষ্টা

গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
টিবিএস রিপোর্ট
08 October, 2025, 04:15 pm
Last modified: 08 October, 2025, 08:07 pm
ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে গিয়ে যানজটে আটকা পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার (০৮ অক্টোবর) সকাল সোয়া ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুরে উপদেষ্টার গাড়িবহর যানজটে আটকা পড়ে। পরে মোটরসাইকেলে করে সরাইল-বিশ্বরোড মোড় পরিদর্শনে যান উপদেষ্টা।

এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মূলত আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়ক প্রকল্পের অধীনে পড়েছে। ফলে এই অংশে নিয়মিত সংস্কার কাজ চালাতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ।

এছাড়া আর্থিক জটিলতাসহ জুলাই অভ্যুত্থানের পর প্রকল্পের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ভারতে চলে যাওয়ায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এতে করে মহাসগকের অবস্থা আরও নাজুক হতে থাকে।

প্রকল্পের অগ্রগতি ও বেহাল মহাসড়ক পরিদর্শন করতে বুধবার সকালে মহানগর প্রভাতি ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন উপদেষ্টা ফাওজুল কবির। এরপর সেখান থেকে গাড়িতে করে রওনা হন সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশে। পরে প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে সড়ক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, যানজটের মূল কারণ ট্রাফিক অব্যবস্থাপনা। হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করার কথা, তা পালন করা হচ্ছে না।

তিনি বলেন, আগে শৃঙ্খলা আনতে হবে। এজন্য সড়কে ডিভাইডার করে দেব। এছাড়া বর্ষার কথা চিন্তা করে আশুগঞ্জ গোলচত্বর এবং সরাইল-বিশ্বরোড মোড়ের অংশটুকু ঢালাই করে দেওয়া হবে। সরাইল-বিশ্বরোড মোড়ে উড়াল সেতু করারও আশ্বাস দেন উপদেষ্টা।

এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার এহতেশামুল হকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

উপদেষ্টা / ঢাকা-সিলেট মহাসড়ক / ব্রাহ্মণবাড়িয়া / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • দ্রুতগতির ঢাকা-সিলেট করিডোর: সময় ৮৯% পেরোলেও প্রকল্পের অগ্রগতি মাত্র ২১%

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]