Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জাতীয় নির্বাচন সবার সম্মিলিত দায়িত্ব, ইসির একার নয়: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2025, 07:55 pm
Last modified: 28 September, 2025, 08:13 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

জাতীয় নির্বাচন সবার সম্মিলিত দায়িত্ব, ইসির একার নয়: সিইসি

পোস্টাল ব্যালট প্রসঙ্গে সিইসি সতর্ক করে বলেন, ‘প্রযুক্তি ব্যর্থ হতে পারে এবং সাইবার হামলার শঙ্কা রয়েছে। …হ্যাকিং হলে কী হবে, সেটা আমাদের ভেবে রাখতে হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই নিরাপদ নয়, সেখানে পোস্টাল ব্যালট কতটা সুরক্ষিত, সেটাও বিবেচনা করতে হবে।’
টিবিএস রিপোর্ট
28 September, 2025, 07:55 pm
Last modified: 28 September, 2025, 08:13 pm
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত।

দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'জাতীয় নির্বাচন সবার সম্মিলিত দায়িত্ব। ইসির একার নয়। গণমাধ্যম, সুশীল সমাজসহ সবার অংশগ্রহণ জরুরি। আপনারা আমাদের দূত হয়ে কাজ করবেন। আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।'

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপে শিক্ষাবিদ, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে সিইসি সতর্ক করে বলেন, 'প্রযুক্তি ব্যর্থ হতে পারে এবং সাইবার হামলার শঙ্কা রয়েছে। …হ্যাকিং হলে কী হবে, সেটা আমাদের ভেবে রাখতে হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই নিরাপদ নয়, সেখানে পোস্টাল ব্যালট কতটা সুরক্ষিত, সেটাও বিবেচনা করতে হবে।'

তিনি আরও বলেন, আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ভবিষ্যতে বিতর্ক তৈরি করতে পারে এবং এ নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। এ বিষয়ে কনসালট্যান্টদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে।

যারা জাতীয় নির্বাচন নস্যাৎ করতে চায়, তারা সর্বশক্তি প্রয়োগ করবে জানিয়ে সিইসি বলেন, 'আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে'।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সিইসি বলেন, অক্টোবরে রাজনৈতিক দল, নারী নেত্রী, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি। এ সময় ইসির দরজা সব সময় খোলা এবং যেকোনো পরামর্শ গ্রহণ করা হবে বলেও জানান সিইসি। 

Related Topics

টপ নিউজ

সিইসি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]