Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
কাঠগড়ায় 'ছাগলকাণ্ডের' মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানের খোশগল্প

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2025, 02:10 pm
Last modified: 24 September, 2025, 02:21 pm

Related News

  • মানি লন্ডারিং মামলা: ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • তোমরা কি আমাকে মেরে ফেলবে?: কাঠগড়ায় পুলিশের উদ্দেশে সেলিম প্রধান
  • দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডে আলোচিত মতিউর কারাগারে
  • দুর্নীতি মামলায় ছাগল-কাণ্ডের মতিউর ও তার স্ত্রী রিমান্ডে 

কাঠগড়ায় 'ছাগলকাণ্ডের' মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানের খোশগল্প

প্রথমে মতিউর রহমানকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর কাঠগড়ায় রাখা বেঞ্চে তিনি ও ইমরান পাশাপাশি বসেন। এ সময় দুজনকেই বেশ কিছুক্ষণ হাসিমুখে খোশগল্প করতে দেখা যায়।
টিবিএস রিপোর্ট
24 September, 2025, 02:10 pm
Last modified: 24 September, 2025, 02:21 pm
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত 'ছাগলকাণ্ডের' ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে আদালতের কাঠগড়ায় খোশগল্পে মেতে উঠতে দেখা গেছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি মামলায় মতিউরের জামিন শুনানি এবং অপর একটি মামলায় ইমরানকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টার দিকে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বেলা ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে তোলা হয়।

প্রথমে মতিউর রহমানকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর কাঠগড়ায় রাখা বেঞ্চে তিনি ও ইমরান পাশাপাশি বসেন। এ সময় দুজনকেই বেশ কিছুক্ষণ হাসিমুখে খোশগল্প করতে দেখা যায়। প্রায় ১০ মিনিট ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।

শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত মতিউর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।

মতিউরের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী)।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মতিউরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় তার বিরুদ্ধে এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ পাঁচ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এই মামলা করা হয়।

অন্যদিকে, সাদেক অ্যাগ্রোর ইমরান হোসেনের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি অবৈধ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ভুয়া অনুমোদনপত্র তৈরি করে প্রজননের অনুপযোগী ও আমদানি নিষিদ্ধ ব্রাহামা জাতের ১৫টি গরু আমদানি করেন।

সরকারি বিধি অনুযায়ী, এসব গরু সুলভ মূল্যে বাজারে বিক্রি করার কথা থাকলেও তা না করে নিলাম কমিটির মাধ্যমে নিলাম ছাড়াই রেকর্ডপত্রে জবাই দেখানো হয়। কিন্তু বাস্তবে গরুগুলো জবাই না করে তিনি দণ্ডবিধি ও দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি গোয়েন্দা পুলিশ মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকীকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে, গত ৩ মার্চ ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Related Topics

টপ নিউজ

ছাগলকাণ্ড / সাদিক এগ্রো / কাঠগড়া / খোশগল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মানি লন্ডারিং মামলা: ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • তোমরা কি আমাকে মেরে ফেলবে?: কাঠগড়ায় পুলিশের উদ্দেশে সেলিম প্রধান
  • দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডে আলোচিত মতিউর কারাগারে
  • দুর্নীতি মামলায় ছাগল-কাণ্ডের মতিউর ও তার স্ত্রী রিমান্ডে 

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]