Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা: জিএম কাদেরসহ জাপার ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2025, 06:20 pm
Last modified: 16 September, 2025, 07:23 pm

Related News

  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা: জিএম কাদেরসহ জাপার ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা  

মামলায় আরও অন্তত ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
16 September, 2025, 06:20 pm
Last modified: 16 September, 2025, 07:23 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট বাদী হয়ে আজ মঙ্গলবার রমনা থানায় মামলাটি করেন। এতে আরও অন্তত ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগ পুলিশের উপ-কমিশনার মাসুদ আলম।

মামলার অন্য আসামিরা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান, জাতীয় পার্টির কর্মী সোহাগ খান, মিজানুর রহমান, শামীম আহমেদ, মো. সোলায়মান হোসেন, জাতীয় পার্টির গৌরনদী থানা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রাবণ শিকদার, জাতীয় ছাত্র সমাজের সদস্য তাসনীম বিন আজিজ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাদত হোসেন, জাতীয় পার্টি মতিঝিল থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম, যুব মহিলা লীগের নেত্রী সোহাগী রহমান মুক্তা ও জাতীয় পার্টির সক্রিয় সদস্য রতন দেওয়ান।

মামলার এজহারে বলা হয়, 'ফ্যাসিস্টের' দোসর জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আওয়ামী রেজিমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত ২৯ আগস্ট  নুরুল হক নুরের নেতৃত্বে আল-রাজী কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশ শেষে নুরুল হক নুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে জাতীয় পার্টির অফিস সংলগ্ন নাইটিংগেল মোড়ের দিকে গেলে এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন জয় বাংলা স্লোগান দিয়ে পেছন থেকে হামলা করে। এতে বাদীসহ তার দল গণঅধিকার পরিষদের প্রায় ২০-৩০ জন নেতা-কর্মীকে গুরুতর আহত হন।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / মামলা / গণঅধিকার পরিষদ / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]