Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
সপ্তাহে দুদিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, প্রেসক্রিপশনের ছবি তোলা নিষেধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 September, 2025, 05:50 pm
Last modified: 13 September, 2025, 05:57 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
  • ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

সপ্তাহে দুদিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, প্রেসক্রিপশনের ছবি তোলা নিষেধ

যে সব পরীক্ষা বা ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ রয়েছে, তা বাইরে থেকে করার বা কেনার সুপারিশ করা যাবে না। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা প্রতিষ্ঠানের প্যাডে রোগ নির্ণায়ক পরীক্ষা, কিংবা কোনো কোম্পানির নামাঙ্কিত প্যাডে প্রেসক্রিপশন দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ।
টিবিএস রিপোর্ট
13 September, 2025, 05:50 pm
Last modified: 13 September, 2025, 05:57 pm
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বাইরে এক রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলছেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা/ ছবি: মুমিত এম

সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, তবে তা হবে শুধু সপ্তাহে দুদিন—সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এ সময়ের বাইরে হাসপাতালের সীমানায় অবস্থান করতে পারবেন না তারা। পাশাপাশি হাসপাতাল কর্তৃক প্রদত্ত কোনো রোগীর তথ্য, প্রেসক্রিপশন বা ডকুমেন্টের ছবি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক নোটিশে সরকারি হাসপাতালগুলোকে এ সংক্রান্ত আট দফা নির্দেশনা পাঠানো হয়।

সেখানে বলা হয়, দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসকদের ভাবমূর্তি রক্ষা ও যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব নির্দেশনা মানতে হবে।

নির্দেশনায় বলা হয়, নির্ধারিত দিনে প্রতিনিধিদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের প্রদত্ত আইডি কার্ড দৃশ্যমান রাখতে হবে। কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি যদি এ নির্দেশনা অমান্য করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া যে সব পরীক্ষা বা ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ রয়েছে, তা বাইরে থেকে করার বা কেনার সুপারিশ করা যাবে না। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা প্রতিষ্ঠানের প্যাডে রোগ নির্ণায়ক পরীক্ষা, কিংবা কোনো কোম্পানির নামাঙ্কিত প্যাডে প্রেসক্রিপশন দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কেবল সরকার অনুমোদিত বা সরবরাহকৃত সিল ব্যবহার করা যাবে; তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়, বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহকৃত কোনো ওষুধের তালিকা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের টেবিলে রাখা যাবে না।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য অধিদপ্তর / হাসপাতাল / ওষুধ কোম্পানির প্রতিনিধি / রোগ পরীক্ষা / ওষুধ / প্রেসক্রিপশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
  • ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]