Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
গাইবান্ধায় মন্দির নিয়ে বিরোধ, গভীর রাতে প্রতীমায় আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2025, 02:30 pm
Last modified: 03 September, 2025, 02:35 pm

Related News

  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • পোপকে আক্রমণ করে ‘হিতে বিপরীত’, ক্যাথলিক ভোটব্যাংক হারাচ্ছেন ট্রাম্প

গাইবান্ধায় মন্দির নিয়ে বিরোধ, গভীর রাতে প্রতীমায় আগুন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হামিন্দপুর কামারপাড়া মন্দির নিয়ে বর্তমান কমিটির সদস্যদের সাথে সাবেক কমিটির সদস্যদের দ্বন্দ্ব চলে আসছে।
টিবিএস রিপোর্ট
03 September, 2025, 02:30 pm
Last modified: 03 September, 2025, 02:35 pm
প্রতীকী ছবি: সংগৃহীত।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে কামারপাড়ায় একটি প্রতীমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে হামিন্দপুর কামারপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডে কয়েকটি প্রতীমা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হামিন্দপুর কামারপাড়া মন্দির নিয়ে বর্তমান কমিটির সদস্যদের সাথে সাবেক কমিটির সদস্যদের দ্বন্দ্ব চলে আসছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুই পক্ষই থেকে এই মন্দিরে দুর্গোৎসব করার জন্য প্রস্তুতি নেয়। 

এর জেরে গত শনিবার দুপুরে বর্তমান কমিটির ক্যাশিয়ার কার্তিক চন্দ্র সরকার মন্দিরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে মন্দির কমিটির সাবেক সদস্যদের কারিগররা মন্দিরের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে দুর্গা পূজার প্রতীমা তৈরির কাজ শুরু করেন। গত ৫ থেকে ৬ দিনে তারা বাঁশ ও খড় দিয়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতীমাসহ নানা সরঞ্জাম তৈরি করেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা হঠাৎ প্রতীমাগুলোতে আগুন দিলে মুহূর্তেই সব পুড়ে যায়। 

মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকুল চন্দ্র রনু বলেন, 'মন্দির নিয়ে সামাজিক বিরোধের কারণে আমরা ৮ থেকে ১০ টি পরিবার মন্দিরের পাশে ছাপড়া ঘর তুলে পূজার আয়োজনের সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী প্রতীমা তৈরির কাজ চলছিল। কিন্তু শত্রুতার আগুনে সব পুড়ে গেছে। পরিকল্পিতভাবে প্রতীমায় আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কার্তিক চন্দ্রের সম্পৃক্ততা আছে।'

মন্দির কমিটির বর্তমান সভাপতি কুন্তূল চন্দ্র দাস বলেন, 'এই দ্বন্দ্বের কারণে আমাদের দুর্গা প্রতীমা মন্দির কমিটির ক্যাশিয়ার কার্তিক চন্দ্র সরকারের ঘরে তৈরি করা হচ্ছে। কিন্তু বিপক্ষ খোলা জায়গায় অরক্ষিতভাবে প্রতীমা তৈরির কাজ শুরু করেন। রাতের আঁধারে কে বা কারা এই আগুন দিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।'

অভিযোগ অস্বীকার করে মন্দির কমিটির ক্যাশিয়ার কার্তিক চন্দ্র সরকার বলেন, 'তদন্ত করলেই বের হবে কে বা কারা আগুন লাগিয়েছে, সেটা বেরিয়ে আসবে।'

মন্দিরের পাশের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপ্তি রানী জানান বলেন, 'প্রতীমা পুড়ে যাওয়ায় এবার দুর্গাপূজা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানাই।'

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার এবং সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী। পরিদর্শন শেষে স্থানীয় পূজা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

ওসি তাজউদ্দীন খন্দকার বলেন, 'রাতের আধারে দুর্বৃত্তরা প্রতীমা আগুন দিয়েছে। গুরুত্ব  সহকারে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া বিরোধ সমাধানে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।'

সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী বলেন, 'এই মন্দির নিয়ে কার্তিক চন্দ্রের সঙ্গে বিরোধের বিষয়টি আমরা এর আগেও থানায় বসে সমাধান করেছি। কিন্তু আবারও দ্বন্দ্ব চলছিল। বিষয়টি সমাধানের জন্য বসার কথা ছিল। তার আগেই প্রতীমায় আগুন দেওয়া হয়েছে। আমরা দ্রুতই দুপক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করব।'
 

Related Topics

টপ নিউজ

প্রতীমা / মন্দির / বিরোধ / অগ্নিসংযোগ / গাইবান্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • পোপকে আক্রমণ করে ‘হিতে বিপরীত’, ক্যাথলিক ভোটব্যাংক হারাচ্ছেন ট্রাম্প

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]