Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
নতুন শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করে রাকসুর পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2025, 06:05 pm
Last modified: 02 September, 2025, 06:11 pm

Related News

  • জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করে রাকসুর পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার জানান, নতুন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কারণে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র উত্তোলন এবং বৃহস্পতিবার ও রবিবার জমা দেওয়া যাবে।
টিবিএস রিপোর্ট
02 September, 2025, 06:05 pm
Last modified: 02 September, 2025, 06:11 pm
ফাইল ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু, হল সংসদ ও সিনেটের নির্বাচনকে অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।'

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অনুযায়ী নতুন শিক্ষার্থীরাও রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং মঙ্গলবার রাতের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে প্রশাসন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নতুন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কারণে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র উত্তোলন এবং বৃহস্পতিবার ও রবিবার জমা দেওয়া যাবে। তবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর।

তিনি আরো জানান, দ্রুত সময়ের মধ্যে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও হলের সংযুক্তি সম্পন্ন করা হবে। ডোপ টেস্টের প্রতিবেদন শিক্ষার্থীদের হাতে মেডিকেল সেন্টার থেকে সরবরাহ করা হবে এবং আরেকটি কপি কমিশনের নথিতে সংরক্ষিত থাকবে।

এর আগে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে শুরু থেকেই আন্দোলন করে আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

Related Topics

টপ নিউজ

রাকসু / রাকসু নির্বাচন / তফসিল / নির্বাচন / রাজশাহী বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]