Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
‘আশঙ্কাজনক’ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি নুরুল হক নূর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2025, 07:00 am
Last modified: 30 August, 2025, 07:03 am

Related News

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী
  • আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর

‘আশঙ্কাজনক’ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি নুরুল হক নূর

টিবিএস রিপোর্ট
30 August, 2025, 07:00 am
Last modified: 30 August, 2025, 07:03 am
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরকে শুক্রবার (২৯ আগস্ট) রাতে 'আশঙ্কাজনক' অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। 

রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে ঢামেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, 'নূরের অবস্থা এখন আশঙ্কাজনক। সেনাবাহিনী ও পুলিশ যেভাবে নূরের ওপর হামলা করেছে, তাতে তার নাক ভেঙে গেছে, চোখের অবস্থাও খুব খারাপ, তার হাত গুরুতর জখম হয়েছে।'

পরে রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন রাশেদ খান। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। 

গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে,  রাত সোয়া ১১টার দিকে নুরকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর নুরকে দেখতে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

এক বিবৃতিতে শফিকুল আলম নূরের ওপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, 'আমি নিশ্চিত, কর্তৃপক্ষ এই হামলার তদন্ত করবে।'

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যৌথ বাহিনী লাঠিচার্জ করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মারধর ও ছত্রভঙ্গ করে দিচ্ছে। নেতাকর্মীরা সে সময় রাস্তায় একটি মঞ্চের পেছনে দাঁড়িয়ে গণমাধ্যমকে ব্রিফ করতে চেয়েছিলেন।

গণঅধিকার পরিষদের সিনিয়র নেতা ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ দাবি করেন, নূর ও রাশেদ খানসহ তাদের ৫০ জন কর্মী আহত হয়েছেন।

জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের কর্মীরা তাদের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতারা দাবি করেন, জাতীয় পার্টির সমর্থকরাই প্রথমে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন, যা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
 
Related Topics

টপ নিউজ

নুরুল হক নুর / গণ অধিকার পরিষদ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী
  • আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]