Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে সবকিছু করবে: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2025, 08:20 pm
Last modified: 29 August, 2025, 08:35 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে সবকিছু করবে: সালাহউদ্দিন আহমদ

বক্তব্যে নির্বাচনি রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘দু’একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।’
টিবিএস রিপোর্ট
29 August, 2025, 08:20 pm
Last modified: 29 August, 2025, 08:35 pm
সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, 'আগামীতে যাতে কেউ গুম না হয়, সেজন্য আমরা গণতন্ত্রের সংগ্রাম করে যাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলছি, জনগণ যদি আমাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয় তাহলে গুম প্রতিরোধ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য যা-যা করার প্রয়োজন আমরা তাই করবো। আমরা সেই বাংলাদেশের জন্য সংগ্রাম করছি, যে বাংলাদেশে গুমের শিকার হয়ে কারো কোনোদিন রাস্তায় দাঁড়াতে হবে না।'

শুক্রবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে 'মায়ের ডাক' আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমার সৌভাগ্য, আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আমার সহকর্মীদের অনেকে সেই সৌভাগ্য পাননি।'

বিগত সরকারের অপরাধের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি বলেন, 'তাদের অপরাধ স্বীকার তো দূরের কথা, উল্টো জুলাই গণঅভ্যুত্থানকারীদের অপরাধী হিসেবে নামকরণ করছে। তারপরও জনগণ কি তাদের রাজনীতিতে আহ্বান করতে পারবে? মানুষ তাদের কখনো ক্ষমতায় বসাতে পারবে? তারা ক্ষমা চায়নি।'

বক্তব্যে নির্বাচনি রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, 'দু'একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।'

আলোচনা সভায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, '২০২৪ এর গণঅভ্যুত্থানের পর গুমের শিকার হওয়া দুই-একজনকে ফিরে পেয়েছি। আশা করেছিলাম আরও অনেককে ফিরে পাবো কিন্তু পাইনি। বর্তমান সরকার যখন ক্ষমতায় আসেন, তখন তারা অনেক আশা দিয়েছিলো। আমাদের বলেছিলো, যারা গুম হয়েছে তাদের ফিরিয়ে আনবে। যদি ফিরিয়ে আনতে না পারে তাহলে তাদের তথ্য দেবে। সেই তথ্যের ভিত্তিতে বিচার শুরু হবে। এখন পর্যন্ত কিছুই পাইনি।'

গুম থেকে ফেরত আসা শায়রুল ইসলাম বলেন, 'আমাকে গুম করা হয় ২০১৭ সালের মার্চে। তখন গুমের শিকার হওয়া আরও চার জনের সঙ্গে পরিচয় হয়। একসঙ্গে মোট পাঁচজন আমরা গুম ছিলাম। তাদের মধ্যে আমরা দুইজন ফেরত আসি। বাকিরা তিনজন এখনো ফেরত আসেনি। যখন আমাকে ফেরত দেয় তখন আমার নামে একটি অস্ত্র মামলা দেওয়া হয়। সেই মামলায় ২০২৪ সালের জুনে সাজা হয়। সেই সাজা নিয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ আমার সঙ্গে থাকা তিনজন এখনো ফেরত আসেনি। তারা যে গুম ছিলো, তার সাক্ষী আমি। আমাদের যারা গুম করেছিলো তারা এখনো চাকরিতে আছে।'

২০২৩ সালের ২৮ অক্টোবরে বিএনপির আন্দোলন চলাকালে রাজধানীর মুগদা থানা শ্রমিকদলের ৭ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান কাজল আটক হন। এরপর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।

কাজলের ছেলে সজল বলেন, 'আমার বাবার চায়ের দোকান ছিলো। সেখান থেকে ২৮ তারিখে তাকে তুলে নিয়ে যায়। মুগদা থানা থেকে পল্টন থানার একটি মামলায় চালান করা হয়। এরপর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যোগাযোগ করেও তিন মাসের মধ্যে বাবার সঙ্গে দেখা করতে পারিনি। পরে শুনি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। মা অসুস্থ, পায়ে সমস্যা। সেই অবস্থায় আমরা কাশিমপুর কারাগারে যাই। সেখানেও বাবার খোঁজ পাইনি। পরে ফোন দিয়ে হাসপাতালে যেতে বলে পুলিশ। আমরা হৃদরোগ হাসপাতালে যাই। যাওয়ার এক ঘণ্টা পর বাবা মারা যান। মৃত্যুর আগে তিনি বলেন, 'তিন দিন ধরে কিছু খাইনি, কারাগারের ভিতরে অনেকে নির্যাতন করছে।'

এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সজল। তিনি বলেন, 'চায়ের দোকান থেকে ধরে নিয়ে যাওয়ার সময় থেকে বাবাকে নির্যাতন করা হয়েছে। আটকের পর আমরা বাবার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে পারিনি।'
 

Related Topics

টপ নিউজ

সালাহউদ্দিন আহমদ / সালাহউদ্দিন আহমেদ / নির্বাচন / বিএনপি / নির্বাচনী রোডম্যাপ / গুম প্রতিরোধ / মায়ের ডাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]