Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
আল আরাফাহ ব্যাংকের চাকুরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, ৮ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2025, 08:05 pm
Last modified: 28 August, 2025, 08:08 pm

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার
  • উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

আল আরাফাহ ব্যাংকের চাকুরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, ৮ জন কারাগারে

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- নুরুল আকিব, মোস্তাফিজুর রহমান ও ইছা জাবেদ।
টিবিএস রিপোর্ট
28 August, 2025, 08:05 pm
Last modified: 28 August, 2025, 08:08 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

বেআইনি সমাবেশ ও পুলিশের কর্তব্যকাজে বাঁধা দেওয়ার অভিযোগে, রাজধানীর পল্টন থানার করা মামলায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৮ জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- নুরুল আকিব, মোস্তাফিজুর রহমান ও ইছা জাবেদ।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- আফজাল হোসাইন, হাসিবুল ইসলাম, জোবাইর বিন রশিদ, ইলিয়াস মিয়া, আজাদ হোসেন, ইরফান উদ্দিন, মজিবুল বশক ও শরিফুল ইসলাম। 

এর আগে, আসামিদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সাইদুর রহমান।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। 

শুনানি শেষে আদালত তিন জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে অপর ৮ জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ আগস্ট সকাল ৮টায় পল্টন থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে ১০০ থেকে ১৫০ জন চাকরি ফিরে পাওয়ার জন্য স্লোগান দিতে থাকেন। সকাল ১০টা ২০ মিনিটের দিকে মামলার বাদীসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাদের স্লোগান দিতে নিষেধ করেন এবং ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। কিন্তু, অভিযুক্তরা নিষেধ অমান্য করে রাস্তায় জনদূর্ভোগ তৈরি করে, এবং পুলিশের বিরুদ্ধে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গত ২৫ আগস্ট পল্টন থানায় মামলাটি দায়ের করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক জুয়েল ইসলাম।

Related Topics

টপ নিউজ

আল আরাফাহ ইসলামী ব্যাংক / চাকরিচ্যুত / রিমান্ড / কারাগারে প্রেরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার
  • উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]