Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ

বাংলাদেশ

আলী আকবর টুটুল, বাগেরহাট
21 August, 2025, 06:25 pm
Last modified: 21 August, 2025, 06:27 pm

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  

বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি আসন রয়েছে। হঠাৎ করে একটি আসন কমানোর প্রস্তাব অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আমরা এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেব না।’
আলী আকবর টুটুল, বাগেরহাট
21 August, 2025, 06:25 pm
Last modified: 21 August, 2025, 06:27 pm
ছবি: টিবিএস

খুলনার বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুর্নবহাল রাখার দাবিতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের  নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন দলের নেতা-কর্মীরা মিছিলসহকারে ফকিরহাটের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে জড়ো হন। এসময় ওই চারটি আসন বহালের দাবিতে স্লোগান দেন তারা।

অবরোধ চলাকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এটিএম আকরাম হোসেন তালিম, কেন্দ্রীয় কমিটির নেতা শামীমুর রহমান শামিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, কামরুল ইসলাম গোরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা এটিএম আকরাম হোসেন তালিম বলেন, 'বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি আসন রয়েছে। হঠাৎ করে একটি আসন কমানোর প্রস্তাব অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আমরা এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেব না।'

এদিকে চার ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে শত শত দূরপাল্লার বাস ও পণ্যবাহী পরিবহন আটকা পড়ে। এতে খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটিতে আনার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটে শুরু হয় আন্দোলন।

সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে একের পর এক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দফতরে স্মারকলিপি প্রদান, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। তবে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে—আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Related Topics

টপ নিউজ

বাগেরহাট / সংসদীয় আসন / সড়ক অবরোধ / সর্বদলীয় সম্মিলিত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]