Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপত্তি শুনানি শুরু ২৪ আগস্ট

বাংলাদেশ

বাসস
18 August, 2025, 06:55 pm
Last modified: 18 August, 2025, 07:52 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপত্তি শুনানি শুরু ২৪ আগস্ট

ইসি উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে আপত্তি বা সুপারিশ জমা দিয়েছেন, শুধুমাত্র তাদেরই শুনানিতে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।
বাসস
18 August, 2025, 06:55 pm
Last modified: 18 August, 2025, 07:52 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে দায়ের করা আপত্তি ও পরামর্শের ওপর শুনানি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে।

সোমবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশন কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সদর দপ্তরে এই শুনানি অনুষ্ঠিত হবে এবং ২৭ আগস্ট পর্যন্ত চলবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুনানিতে সভাপতিত্ব করবেন। এ সময় চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও উপস্থিত থাকবেন।

ইসি উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে আপত্তি বা সুপারিশ জমা দিয়েছেন, শুধু তাদেরই শুনানিতে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এলাকাভিত্তিক আসনের সীমানা নির্ধারণের বিষয়ে প্রাপ্ত আপত্তি ও পরামর্শ একটি গণশুনানি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।"

কমিশন জানিয়েছে, নতুন করে কোনো আপত্তি গ্রহণ করা হবে না এবং ১০ আগস্টের সময়সীমা শেষ হওয়ার পর জমা দেওয়া কোনো আবেদন বিবেচনা করা হবে না।

শুনানিতে শুধুমাত্র মূল আপত্তিকারী, তার মনোনীত উপদেষ্টা অথবা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত আইনজীবী অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্যই বৈধ জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। শুনানির জন্য নির্ধারিত সময়সূচি চূড়ান্ত এবং এটি পরিবর্তন করা যাবে না।

তফসিল অনুযায়ী, ২৪ আগস্ট কুমিল্লা অঞ্চল; ২৫ আগস্ট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চল; ২৬ আগস্ট ঢাকা অঞ্চল এবং ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের আসনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

১০ আগস্টের শেষ সময় পর্যন্ত কমিশন ৮৩টি আসনের সীমানা সংক্রান্ত মোট ১,৭৬০টি আপত্তি ও পরামর্শ পেয়েছে। শুনানি শেষে কমিশনের আইন শাখা সংশ্লিষ্ট পক্ষগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে, যা জাতীয় নির্বাচনের আগে আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণের পথ প্রশস্ত করবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / সীমানা নির্ধারণ আইন / শুনানি / আপত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]