Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
কর্মী নিয়োগে স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া: প্রধান উপদেষ্টা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 04:45 pm
Last modified: 15 August, 2025, 05:13 pm

Related News

  • প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে গভীরতর চাপ: কর্পোরেট মুনাফায় ৪৪ শতাংশ ধস
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য বিলম্ব নয়, টেকসই উত্তরণ নিশ্চিত করা: বাণিজ্যমন্ত্রী
  • তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

কর্মী নিয়োগে স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া: প্রধান উপদেষ্টা 

ড. ইউনূস জানিয়েছেন, পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 August, 2025, 04:45 pm
Last modified: 15 August, 2025, 05:13 pm
ফাইল ছবি/প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়া গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশ। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে সে দেশের সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান। 

এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিদ্যমান ত্রুটি দূর করা ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। 

বার্নামার খবর অনুযায়ী, ড. ইউনূস জানিয়েছেন, গত মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, 'আমরা খুবই খোলামেলা আলোচনা করেছি, যাতে মালয়েশিয়া সরকারের জন্য কোনো সমস্যার সৃষ্টি না হয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াকে পরিষ্কার, সহজ ও স্বচ্ছ করব।'

বর্তমান প্রক্রিয়ায় ত্রুটির কথা স্বীকার করে তিনি বলেন, 'বর্তমান প্রক্রিয়ায় কিছু ত্রুটি আছে এবং এগুলো দূর করার প্রয়োজন রয়েছে, যাতে দুই পক্ষের জন্যই কোনো সমস্যা না হয়।'

তিনি আরও বলেন, 'মালয়েশিয়ার শ্রমিক দরকার, আর আমাদের প্রয়োজন আমাদের দেশের মানুষকে মর্যাদা, অধিকার ও সুবিধাসহ বিদেশে কাজ করার সুযোগ দেওয়া। দুই দেশের মধ্যে সদিচ্ছার কোনো অভাব নেই। শুধু সমস্যা কোথায় হচ্ছে তা খুঁজে বের করে সমাধান করলেই হবে।'

২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় বাংলাদেশিরাই সবচেয়ে বড় বিদেশি শ্রমিক গোষ্ঠী। যার সংখ্যা ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন। মূলত নির্মাণ, উৎপাদন, কৃষি ও সেবা খাতে বেশি কাজ করছেন বাংলাদেশি শ্রমিকরা।

উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়ার সরকার বাংলাদেশী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা চালু করেছে। এটি দু'দেশের মধ্যে শ্রম সম্পর্ক আরও ভালো করার একটি উদ্যোগ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / মালয়েশিয়া / কর্মী / নিয়োগ / ড. ইউনূস / আনোয়ার ইব্রাহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে গভীরতর চাপ: কর্পোরেট মুনাফায় ৪৪ শতাংশ ধস
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য বিলম্ব নয়, টেকসই উত্তরণ নিশ্চিত করা: বাণিজ্যমন্ত্রী
  • তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]