Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
কোম্পানীগঞ্জে মাটি চাপা দেওয়া বিপুল পাথর উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 03:40 pm
Last modified: 15 August, 2025, 04:15 pm

Related News

  • চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ
  • মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’’: আরিফুল হক
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কোম্পানীগঞ্জে মাটি চাপা দেওয়া বিপুল পাথর উদ্ধার

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, শুধু ক্রাশার মিলেই নয়, বিভিন্ন বাসাবাড়িতে, এমনকি রান্নাঘরের পেছনেও পাথর লুকানোর চেষ্টা করছে লুটেরা চক্র।
টিবিএস রিপোর্ট
15 August, 2025, 03:40 pm
Last modified: 15 August, 2025, 04:15 pm
ছবি: টিবিএস

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় বালু ও মাটির নিচে চাপা দিয়ে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। এসব পাথর সাদা পাথর ও আশপাশের এলাকা থেকে লুট করে আনা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের অভিযান শুরুর পরই লুটেরারা পাথরগুলো মাটি চাপা দেয়।

শুক্রবার (১৫ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে যৌথবাহিনী কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করে। পাথরের পরিমাণ নিয়ে তিনি জানান, অভিযান চলমান রয়েছে। দিন শেষে পূর্ণাঙ্গ তথ্য প্রদান করা হবে।

গত বুধবার (১৩ আগস্ট) থেকে সাদা পাথর এলাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়। ওই দুই দিনে শতাধিক পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া পাথর প্রতিস্থাপন করা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথরে। অভিযান শুরু হওয়ার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ ক্রাশার মিল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রাশার মিলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। এতে অনেক মিল মালিক ও বালু-পাথর ব্যবসায়ীরা গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির বলেন, 'কোম্পানীগঞ্জের শতাধিক স্থানে লুটের পাথর মাটি চাপা রয়েছে এমন তথ্য আমাদের কাছে আছে। শুধু ক্রাশার মিলেই নয়, বিভিন্ন বাসাবাড়িতে, এমনকি রান্নাঘরের পেছনেও পাথর লুকানোর চেষ্টা করছে লুটেরা চক্র।'

সিলেট সদর উপজেলার ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, 'আমাদের অভিযান অব্যাহত আছে। বালু-মাটি দিয়ে পাথর লুকানো হলেও উদ্ধার অভিযান চলবে। খবর পেয়েছি, বিভিন্ন বাড়িতেও পাথর লুকানো হচ্ছে।' 

কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও আজিজুন্নাহারও একই তথ্য দিয়ে লুকানো পাথর উদ্ধারের আশ্বাস দেন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাদা পাথর এলাকায় ব্যাপক লুটপাট শুরু হয়। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে সব রাজনৈতিক দলের নেতারা এতে জড়িত ছিলেন। ধলাই নদীর উৎসমুখে জমে থাকা বিপুল পাথর দিনের বেলা প্রকাশ্যে নৌকায় করে সরিয়ে নেওয়া হয়। শত শত নৌকা দিয়ে প্রতিদিন পাথর পরিবহন এবং নদীতীরের বালু উত্তোলনেরও অভিযোগ রয়েছে।

স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, বিএনপির ১৬ জন নেতার নেতৃত্বে সাদা পাথর লুট হয়েছে। আওয়ামী লীগেরও একাধিক নেতা জড়িত রয়েছেন। ইতোমধ্যে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার হাইকোর্ট সাত দিনের মধ্যে লুট হওয়া পাথর উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে লুটে জড়িতদের তালিকা আদালতে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি করেন সরওয়ার আহাদ এবং শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

Related Topics

টপ নিউজ

সিলেট / সাদাপাথর / যৌথ বাহিনীর অভিযান / ম্যাজিস্ট্রেট / লুট / ব্যবসায়ী / বিএনপি নেতা / রাজনৈতিক দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ
  • মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’’: আরিফুল হক
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]