Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
কুষ্টিয়ায় বিএনপির ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2025, 06:35 pm
Last modified: 13 August, 2025, 06:47 pm

Related News

  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন

কুষ্টিয়ায় বিএনপির ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি!

কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৃত সাহিদের ভাই মো. ফজলু বলেন, ‘এক বছরেরও বেশি সময় আগে আমার ভাই মারা গেছেন। অথচ ভুলবশত তার নাম কমিটিতে রাখা হয়েছে। আমরা একটি কমিটি দিয়েছিলাম, কিন্তু অনুমোদন হয়েছে অন্যটি।’
টিবিএস রিপোর্ট
13 August, 2025, 06:35 pm
Last modified: 13 August, 2025, 06:47 pm
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে মৃত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। 

নেতা-কর্মীদের অভিযোগ, ত্যাগী ও দীর্ঘদিন দলের জন্য সংগ্রাম করা নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও ব্যক্তিগত পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করায় এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, ওয়ার্ড সভাপতির নিজ এলাকা থেকেই ৪২ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বাকি আটটি ওয়ার্ড থেকে জায়গা পেয়েছেন মাত্র ৯ জন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট চাপড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই ৫ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে শহিদ মিয়াকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির তালিকার চার নম্বরে রয়েছে মৃত মো. সাহিদের নাম। তার নামের পাশে বাবার নাম, পদবি ও গ্রামও উল্লেখ করা হয়েছে । 

কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৃত সাহিদের ভাই মো. ফজলু বলেন, 'এক বছরেরও বেশি সময় আগে আমার ভাই মারা গেছেন। অথচ ভুলবশত তার নাম কমিটিতে রাখা হয়েছে। আমরা একটি কমিটি দিয়েছিলাম, কিন্তু অনুমোদন হয়েছে অন্যটি।'

কমিটিতে পদবঞ্চিত নেতা আব্দুর রাজ্জাক রাজা অভিযোগ করে বলেন, 'জেল-জুলুমের শিকার ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে আত্মীয়-স্বজন ও কাছের লোকদের নিয়ে কমিটি সাজানো হয়েছে। এমনকি একজন নেতার এলাকার ৪২ জনকে কমিটিতে রাখা হয়েছে, যা চরম অবিচার।'

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ মিয়া বলেন, 'কমিটিতে মৃত ব্যক্তি আছেন এ ব্যাপারে আমার জানা নেই। তালিকা যাচাই করে বিষয়টি নিশ্চিত করব। তবে আমার পছন্দের লোক নিয়ে কমিটি করার অভিযোগ সঠিক নয়।'

চাপড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হকও বিষয়টি জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, 'আমাকে কিছু সময় দিলে খোঁজ নিয়ে জানাতে পারব।'

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বলেন, 'কমিটি গঠনের সময় সার্চ কমিটি, জেলা ও থানা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। কেউ কিছু না বললে বোঝার উপায় ছিল না। মৃত ব্যক্তির নাম থাকলে তা অনুমোদন দেওয়া হতো না।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কমিটি / বিএনপি / মৃত / কুমারখালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]